buzywithinfoBuzy With Info
Everything About Business
SBIiifig

SBI বাড়াল MCLR! কিন্তু কেনো এবং ঋণের ক্ষেত্রে আপডেটেড MCLR কত?

ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)’ তার বেঞ্চমার্ক মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা MCLR (Marginal Cost of Lending Rate) ৫-১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। যা ঋণগ্রহীতাদের নেওয়া ঋণের কতটা পরিশোধ করবে তা প্রভাবিত করতে পারে। অর্থাৎ MCLR- এর বৃদ্ধি বলছে আগের তুলনায় বর্তমানে ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হতে চলেছে এবং EMIs– এর সঙ্গে যুক্ত ঋণের সুদের হার আগের তুলনায় বেশি বৃদ্ধি পেতে পারে। আর SBI -এর নতুন MCLR- এর হার ১৫ জুলাই ২০২৪ থেকে কার্যকর হয়েছে। 

8 2

জানা যাচ্ছে SBI তার তহবিল খরচ, পরিচালনা ব্যয় এবং RBI- এর নীতি সহ বিদ্যমান অর্থনৈতিক নানা ওঠা পড়ার মতো কারণগুলির উপর ভিত্তি করে MCLR (Marginal Cost of Lending Rate)- এ সামঞ্জস্য আনে। এবারেও তাই করেছে স্টেট ব্যাংক। এছাড়া RBI- এর রেপো রেট স্থির রাখার জন্য গৃহীত সীদ্ধান্ত SBI- এর MCLR হারের সমন্বয়কে প্রভাবিত করেছে। 

New in article ads By Sir 1

যে কারণে ঋণগ্রহীতাদের সতর্ক থাকা উচিৎ এবং সম্ভাব্য ভবিষ্যতে ঋণের হার বৃদ্ধি পাবার আগে বিকল্প পথের বিবেচনা করতে বলেছে। চলুন তবে এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন আপডেট করা উল্লেখিত MCLR- এর হার দেকে নেওয়া যাক:-

মেয়াদ / TENUREআপডেটেড MCLR হার 
রাতারাতি ৮.১০%
১ মাসের জন্য৮.৩৫%
৩ মাসের জন্য৮.৪০%
৬ মাসের জন্য৮.৭৫%
১ বছরের জন্য৮.৮৫%
২ বছরের জন্য ৮.৯৫%
৩ বছরের জন্য ৯%
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading