buzywithinfoBuzy With Info
Everything About Business
elon musk image

বিশ্বের প্রথম ব্যক্তি যার সম্পদ ছুঁলো ৮০০ বিলিয়ন ডলারের সীমা; ইতিহাস গড়লেন মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্ক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন প্রযুক্তি, স্পেস ইন্ডাস্ট্রি উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এর মালিক ইলন মাস্ক। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, ইলন মাস্কের মোট সম্পদের মূল্য বর্তমানে প্রায় ৮৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। যা তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় একেবারে শীর্ষ নিয়ে যাওয়ার সাথে দীর্ঘসময়ের জন্য স্থানটি হোল্ড করতে সাহায্য করেছে। আর এই অভাবনীয় সম্পদ বৃদ্ধির পেছনে মূল কারণ হল মাস্কের দুই সংস্থা- স্পেসএক্স ও XAI-এর মধ্যে হওয়া একটি বড় কর্পোরেট চুক্তি। এই ডিলের পর যৌথ সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার। 

5 2

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তিই মাস্কের সম্পদকে এক লাফে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে -ইলন মাস্কের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? অনেকের ধারণা ছিল টেসলা। কিন্তু বাস্তবে তার সবচেয়ে দামী সম্পদ এখন স্পেসএক্সে থাকা অংশীদারিত্ব। নতুন মূল্যায়ন অনুযায়ী, স্পেসএক্স ও XAI-এর যৌথ সংস্থায় মাস্কের প্রায় ৪৩% শেয়ার রয়েছে। শুধু এই অংশের মূল্যই প্রায় ৫০০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে, টেসলায় তাঁর শেয়ারের মূল্য তুলনামূলকভাবে কম। টেসলায় মাস্কের প্রায় ১২% মালিকানা রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১৭০ থেকে ১৮০ বিলিয়ন ডলার। এছাড়াও টেসলার কিছু স্টক অপশন রয়েছে, তবে সেগুলি এখনও পুরোপুরি কার্যকর হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এলন মাস্কের সম্পদের গঠন এখন স্পষ্টভাবেই বদলে গেছে। এক সময় যেখানে টেসলাই ছিল তাঁর মূল শক্তি, সেখানে এখন মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁর সম্পদের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প স্টারলিঙ্ক, মহাকাশ উৎক্ষেপণ পরিষেবা এবং ভবিষ্যতের মঙ্গল অভিযানের পরিকল্পনা—সব মিলিয়ে সংস্থার মূল্য দ্রুত বেড়েছে। বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে এই ঘটনা একটি মাইলস্টোন। এত অল্প সময়ে কোনও ব্যক্তির সম্পদ ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার ঘটনা আগে কখনও দেখা যায়নি। বাজার বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতে স্পেসএক্স IPO (প্রাথমিক পাবলিক অফার) আনে, তাহলে ইলন মাস্কের সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছোঁয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading