buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold Silver

মেটাল মার্কেটে বিশাল অস্থিরতা! গোল্ড ও সিলভারের দাম পড়ে যাওয়ায় ২ ট্রিলিয়ন ডলার উধাও, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ালো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের মেটাল মার্কেটে আজ এক বিরাট অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে হঠাৎ বন্ড ইয়িল্ড বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থার কারণে গোল্ড ও সিলভারের দাম বড় ধাক্কা খেয়েছে। এর ফলে বাজার থেকে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের সম্পদ উধাও হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী করেছে। বাজার বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির কারণে মেটাল মার্কেটে বড় কিছু ঘটার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি এমন সময় হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষন করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

6 2

এছাড়া বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির মূল কারণগুলোর মধ্যে রয়েছে, –

  • প্রথমত,  মার্কিন ট্রেজারি বন্ডের ইয়িল্ড বৃদ্ধি। যখন বন্ড ইয়িল্ড বাড়ে, বিনিয়োগকারীরা নিরাপদ আয়ের জন্য স্টক এবং কমোডিটি বিক্রি করতে শুরু করেন। যার ফলে গোল্ড ও সিলভারের মতো কমোডিটিগুলির দাম কমে যায়।
  • দ্বিতীয়ত,  ডলারের শক্তিশালী অবস্থানের কারণে গোল্ড ও সিলভারের দাম তুলনামূলকভাবে কমে যায়। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে এই সময়ে বিক্রির প্রবণতা বাড়িয়ে দেন। 
  • তৃতীয়ত,  গ্লোবাল অর্থনীতির অনিশ্চয়তা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে মন্দা বা ধীরগতি, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক ব্যবসায়ের চাপ বেড়েছে। এই সব কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে। 

এই পতনের ফলে গোল্ড এবং সিলভার মার্কেটে এক ধরনের ব্যপক বিক্রি (massive sell-off) তৈরি হয়েছে। আজকের দিকে প্রায় ২ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ উধাও হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক এবং হঠাৎ বিক্রি পাওয়ায় বাজার আরও অস্থির হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্বল্পমেয়াদে এই অস্থিরতা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক হলেও, দীর্ঘমেয়াদে বাজার পুনরায় স্থিতিশীল হতে পারে। তবে এর জন্য পর্যবেক্ষন করতে হবে বন্ড মার্কেটের ওঠানামা, ডলারের মান এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading