buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 8

ভবিষ্যতে ১০ লক্ষ টাকার মূল্য কত হবে জানেন? শুনলে চমকে উঠবেন! তাই আগে চিন্তা করুন আর তারপর বিনিয়োগ।

মূল্যবৃদ্ধির বাজারের প্রত্যেক মানুষই ভবিষ্যত জীবনের কথা ভেবে সঞ্চয় বা বিনিয়োগ করে থাকেন। তবে আপনি যে অর্থ সঞ্চয় করছেন আগামীতে তার মূল্য কত হবে সে দিকেও নজর রাখতে হবে। আর আজকে আমরা ২০ বছর পর ১০ লাখ টাকার মূল্য কত সেই বিষয় জানবো। তবে তার আগে বুঝতে হবে ১০ বছর আগে ১০০০ টাকা দিয়ে যত জিনিস কেনা যেত বর্তমানে একই পরিমাণ জিনিস কেনা কি যায়? উত্তর হবে একদমই না। কারণ দশ বছর আগে এক কেজি আলু দু থেকে আড়াই টাকার মধ্যে পাওয়া যেত আর আজকের দিনে দাঁড়িয়ে আলুর দাম দাঁড়িয়েছে ৩৩-৪৪ টাকা /কেজি। শুধু সবজি নয় প্রত্যেক দ্রব্যের দাম বেড়েছে। আর বর্তমানের inflation -এর হার বলছে ভবিষ্যতে এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। 

inflation

সেই জন্যই সব সময় এমন বিনিয়োগ বিকল্প বেছে নেওয়া আবশ্যক যা আপনাকে inflation -এর বিপরীতে ভালো রিটার্ন পেতে সাহায্য করবে। আর আপনাদের এই কাজে সাহায্য করতে পারে ভারতের Govt of India নিয়ন্ত্রিত বেশকিছু স্কিম। কারণ Stock Market বা Mutual fund -এ বিনিয়োগ বাড়লেও এই দুই বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের মূলধন ঝুঁকি, রিটার্নের ঝুঁকি সহ নানা প্রকার অনিশ্চয়তার সম্মুখীনও হতে হয়। এছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে প্রত্যেক দিনে বাজার সংক্রান্ত খবর রাখতে হবে। মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রেও বাজার সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। কারণ কিছু ফান্ড ইক্যুইটিতেও বিনিয়োগ করে থাকে। তবে ব্যাংক ডিপোজিটে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া গেলেও সুদের হার অনেকটা কম। এমন অবস্থায় আপনাদের জন্য রয়েছে Govt of India নিয়ন্ত্রিত। বিশেষ করে যে সকল বিনিয়োগকারী কর এড়িয়ে যেতে এবং মূল্যবৃদ্ধির বিপরীতে ভালো রিটার্ন পেতে চান স্বল্প থেকে দীর্ঘ মেয়াদে, তারা Central Government Scheme– গুলিতে বিনিয়োগ করতে পারবেন। সেখানে নিশ্চয়তার সাথে বিনিয়োগ করার সুবিধার সাথে ভালো সুদ যুক্ত রিটার্ন পেতে পারেন। আর [সরকারি স্কিমগুলির বিষয় জানতে এবং বিনিয়োগ করার বিষয় জানতে এক্ষুনি ক্লিক করুন]। 

ভারতের ক্ষুদ্র বাজারের মূল্যবৃদ্ধি এপ্রিল মাস থেকে গত ১১ মাসে ৪.৮৩% নিম্ন স্তরে ছিল। তাই অন্যদিকে আমরা long term -এর জন্য এই মূল্যবৃদ্ধি ৫% ধরে এগোতে পারি। উদাহরণ দিয়ে বুঝতে গেলে আজ যদি কোনো ব্যক্তির নিজের প্রয়োজনে ১০ লক্ষ টাকার খরচ হয়ে যায়, তাহলে আজ থেকে ২০ বছর পরে সেই একই জিনিসের পিছনে খরচ করতে হবে প্রায় ২৬.৫৩ লক্ষ টাকার প্রয়োজন হবে। অর্থাৎ যদি কোনো পিতা এই মুহূর্তে তাঁর এক সন্তানের বিবাহের জন্য ১০ লক্ষ টাকা খরচ করেন এবং অন্য সন্তানের জন্যে ১০ লক্ষ্য টাকা এই মুহূর্তে বিনিয়োগ করেন তবে গিয়ে সবটা একই রকম ভাবে সম্পন্ন হবে। 

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading