Article By – সুনন্দা সেন

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Forex Reserves) গত সপ্তাহে প্রায় ১১.৭ বিলিয়ন ডলার কমে ৭১৬.৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা গত এক বছরের মধ্যে সবচেয়ে বড় পতন। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও রিজার্ভ কমেছে, তবে এই অবস্থান অতীতের তুলনায় যথেষ্ট উচ্চস্তরে আছে। তবে এই বৃহৎ পতন বা পতনের পরিবেশ মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সাথে তাঁরা পতনে নেপথ্যে থাকা কারণগুলি নিয়েও আলোচনা করেছে। আর ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় মূল পতনের কারণ হিসেবে উঠে এসেছে-
- ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)’ রুপি রক্ষায় মার্কেট থেকে কঠিনতার সত্যেও ডলার বিক্রি করেছে। যার ফলে রিজার্ভ থেকে বড় পরিমাণে ডলারের অপসারণ ঘটেছে।
- আন্তর্জাতিক অস্থির পরিস্থিতির কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মুনাফা হার ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায়, বাণিজ্যিক কারণেও রিজার্ভ আগের তুলনায় বেশি খালি হয়েছে। আর RBI নিজে বাজারে নেমেছে।
- রিজার্ভ পতনের আরও একটি অন্যতম মূল কারণ ছিল বহিরাগত সম্পদগুলোর মূল্য কমে যাওয়া, যেমন – বিদেশি মুদ্রা ও গোল্ড রিজার্ভে বড় পতন অথবা হিসাবে সামঞ্জস্য।
মোট পতনের মধ্যে প্রায় ৬.১ বিলিয়ন ডলার RBI সরাসরি বিক্রি করেছে এবং বাকি অংশ এসেছে মূল্যায়ন ক্ষতি বা valuation Loss থেকে। এমন অবস্থায় অর্থনৈতিক বিশেষজ্ঞরা নিজের মতামত প্রকাশ করেছে। তাঁদের মতে, রিজার্ভ কমলেও এটি এখনো ঐতিহাসিকভাবে ব্যপক উচ্চ স্তরে রয়েছে। কিন্তু আবার এই পতন দেখাচ্ছে যে বিশ্ববাজারের চ্যালেঞ্জ ও জ্বালানির দামে ওঠানামা ভারতের অর্থনীতির ওপর চাপ ফেলছে।




