বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম তথা জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। এবার এই বিটকয়েনের দামের পতন আজ চতুর্থ দিনেও। গত চার মাসের মধ্যে শুক্রবার সর্বনিম্নে নেমে এল Bitcoin-র দাম। গত এক বছরে মধ্যে চলতি সপ্তাহে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের দিকে এগিয়ে গেল Bitcoin। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে পুঁজিবাজার। তারই মধ্যে পতন বিটকয়েনের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। এছাড়াও, ক্রিপ্টো সরবরাহের সম্ভাব্য বৃদ্ধিও ক্রিপ্টোকারেন্সির মূল্য হ্রাসের কারণ বলে মনে করা হচ্ছে। এদিন শুক্রবার Bitcoin-র দাম 8 শতাংশ কমে গিয়ে 53,918 ডলারে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের পর থেকে সর্বনিম্ন দামে থাকছে বিটকয়েন।
সরকারি প্রকল্পের কোর্স
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারও 9 শতাংশ কমে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তর 2,855 ডলারে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড চালু হওয়ার পর বিটকয়েনের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। মার্চের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম 73,803.25 ডলারে পৌঁছে রেকর্ড গড়ে। কিন্তু তারপর থেকে বিটকয়েনের দাম 21 শতাংশেরও বেশি কমে গিয়েছে।
ডেমোক্র্যাটিক পার্টি এমন কাউকে তার রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মনোনীত করতে পারে যিনি ক্রিপ্টোর বড় সমর্থক নন। এই ভেবে বিনিয়োগকারীরাও উদ্বিগ্ন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বাইডেনের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।

এরপর থেকেই দল তাঁকে সরিয়ে দিতে পারে বলে জোড় জল্পনা শুরু হয়েছে। এক সময়কার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ মাউন্ট গক্স তার পাওনাদারদের টাকা দিতে শুরু করেছে। 2014 সালে বন্ধ হয়ে যাওয়া এই ক্রিপ্টো এক্সচেঞ্জের ক্রিয়াকলাপে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের মতে,ঋণদাতারা তাদের টোকেন বিক্রি করতে শুরু করল বিটকয়েন আরও চাপের মুখে পড়তে পারে।
Article By – আস্তিক ঘোষ





