Article By – সুনন্দা সেন

ভারতে রান্নার গ্যাস বা LPG সরবরাহ নিয়ে বড় ধরনের চিন্তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় ভারতে LPG আমদানি কমে গেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এবং তেল বিপণন সংস্থাগুলি – যেমন: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম জরুরি পরিকল্পনার কথা বিবচনা করছে। সেই পরিকল্পনা অনুযায়ী, রান্নার গ্যাসে ১৪.২ কেজির থেকে কমিয়ে প্রায় ১০ কেজি ওজনের গ্যাস দেওয়ার কথা ভাবা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মোট LPG আমদানির একটি বড় অংশ এই মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর নির্ভরশীল। তাই ওই অঞ্চলে সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় গ্যাস ডেলিভারিতে দেরি হচ্ছে এবং অপেক্ষার সময় বেড়েছে বলে খবর। এদিকে সরকার বিকল্প উৎস থেকে LPG আমদানির চেষ্টা চালাচ্ছে। অন্যান্য দেশ থেকে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নেওয়া পাশাপাশি দেশে উৎপাদন বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার দিকেও নজর দেওয়া হচ্ছে।
এমন অবস্থায় আজ দেশের শীর্ষ শহরগুলিতে ১৪.২ কেজি ডোমেস্টিক এবং ১৯ কেজি কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে,
| শহরের নাম | ১৪.২ কেজি LPG সিলিন্ডার প্রাইস | ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডার প্রাইস |
| দিল্লি | ৯১৩ টাকা | ১,৮৮৪.৫০ টাকা |
| মুম্বাই | ৯১২.৫০ টাকা | ১,৮৩৬ টাকা |
| কলকাতা | ৯৩৯ টাকা | ১,৯৮৮.৫০ টাকা |
| চেন্নাই | ৯২৮.৫০ টাকা | প্রায় ১,৯৬০ টাকা |
| ব্যাঙ্গালোর | ৯১৫.৫০ টাকা | ১,৯৫৮ টাকা |




