Article By – সুনন্দা সেন

বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স নির্মাতা সংস্থা ফক্সকন (Foxconn), যা এতদিন মূলত অ্যাপলের আইফোন (iPhone) উৎপাদনের জন্য পরিচিত ছিল। তারা এখন তাদের ব্যবসার পরিধি দ্রুত বাড়াচ্ছে এবং নতুন নতুন ক্ষেত্রে নিজেদের অবস্থান পোক্ত করছে। সম্প্রতি জানা যাচ্ছে, ফক্সকন আর শুধু স্মার্টফোন উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না। সংস্থাটি এখন ইলেকট্রনিক ভেহিক্যাল বা EV, AI হার্ডওয়্যার এবং ক্লাউড সার্ভার ব্যবসার দিকে জোর দিচ্ছে। এই নতুন খাতগুলির বৃদ্ধি এতটাই দ্রুত যে তা আইফোন ব্যবসার বৃদ্ধিকেও ছাড়িয়ে যাচ্ছে।
বিশেষ করে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ফক্সকন বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারা এমন একটি মডেল তৈরি করছে যেখানে অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানির জন্য গাড়ি তৈরি করবে, ঠিক যেভাবে তারা অ্যাপলের জন্য আইফোন তৈরি করে। এই কৌশল সফল হলে, ভবিষ্যতে ফক্সকন গাড়ি বা কার ইন্ডাস্ট্রিতেও একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠতে পারে। এর পাশাপাশি AI প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে বিশ্বজুড়ে ডেটা সেন্টার এবং ক্লাউড সার্ভারের চাহিদা বেড়েছে।
ফক্সকন এই সুযোগকে কাজে লাগিয়ে উন্নত হার্ডওয়্যার তৈরি করেছে, যা বড় বড় প্রযুক্তি সংস্থাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই সেগমেন্ট থেকেও সংস্থার আয় দ্রুত বাড়ছে। গ্লোবাল পর্যায়ে ফক্সকন তাদের উৎপাদন নেটওয়ার্কও বিস্তৃত করছে। চীনের বাইরে ভারতসহ বিভিন্ন দেশে তারা নতুন কারখানা স্থাপন করছে এবং উৎপাদন বাড়াচ্ছে। এর ফলে একদিকে যেমন সাপ্লাই চেইনের ঝুঁকি কমছে, অন্যদিকে নতুন বাজারে প্রবেশের সুযোগও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ফক্সকনের এই কৌশলগত পরিবর্তন ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইফোন ব্যবসার উপর নির্ভরতা কমিয়ে নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে সংস্থাটি নিজেদের একটি বহুমুখী প্রযুক্তি কোম্পানি হিসেবে গড়ে তুলতে চাইছে। বলা যায় যে ফক্সকন এখন একটি বড় রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সংস্থাটি আইফোন নির্মান থেকে বেরিয়ে এসে তারা ভবিষ্যতের প্রযুক্তি খাতে নিজেদের শক্ত অবস্থান তৈরির পথে দ্রুত এগিয়ে চলেছে।




