buzywithinfoBuzy With Info
Everything About Business
loan

ডিজিটাল যুগে লোন নেওয়া প্রক্রিয়াও হয়েছে সহজ! কোন পাঁচটি অ্যাপ থেকে পাবেন লোন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অনেক সময় হুট করে অর্থের প্রয়োজন হয়ে পড়ে। তবে সকলের কাছে বিপুল পরিমাণ বা প্রয়োজনীয় অর্থের সমান অর্থ মজুত থাকে না। এমন সময় সহায় হতে হয় লোনের। অবশ্য ব্যাংক লোন নেওয়ার প্রক্রিয়াটি যেমন সহজ নয়, তেমনি সময় সাপেক্ষ। যে কারণে সঙ্গে সঙ্গে লোন নেওয়া মুশকিল হয়ে ওঠে। অবশ্য বর্তমানের ডিজিটাল যুগে লোন নেওয়ার প্রক্রিয়া সরল এবং সহজ হয়েছে। এমনকি লোন নেওয়ার প্রক্রিয়াও ডিজিটাল হয়ে উঠেছে। যার দরুণ ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানগুলিতে বারবার না দৌঁড়ে বাড়িতে বসেই তৎক্ষনাৎ বা Instant Loan পেতে পারেন। বর্তমানে বিভিন্ন অ্যাপ থেকেও লোন পাওয়া যাচ্ছে। যার মধ্যে বহুল জনপ্রিয় ৫টি অ্যাপের বিষয় আলোচনা করা হবে। চলুন তবে দেখে নেওয়া যাক:-

5 2
  1. পেটিএম (Paytm):  UPI লেনদেনের জন্য এবং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করার জন্য দেশের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হল paytm। তবে বর্তমানে অ্যাপটি Instant loan অফার করে থাকে। আর এর মাধ্যমে সর্বনিম্ন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন, সুদের হার লোনের নেওয়ার সময় জানা যায়। 
  1. ক্রেডিট বি (Kredit Bee):  এই অ্যাপের সাহায্যে একজন ব্যক্তি বাড়িতে বসে মাত্র ১০ মিনিটের মধ্যে লোন পেতে পারেন। মাসিক বেতন ১০,০০০ টাকা হলেও ক্রেডিট বির মাধ্যমে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। কারণ এই অ্যাপের লোনের সীমা ১০,০০০ টাকা থেকে ৪,০০,০০০ টাকা। আর সুদের হার ০ থেকে ২৯.৯৫%। এতে ৩ মাস থেকে ২৩ মাসের মধ্যে লোনের অর্থ সুদ সমেত পরিশোধ করতে হয়। 
  1. ফাইব (Fibe):  এই অ্যাপের মাধ্যমে বেতনভোগী কর্মীরা অনলাইনে লোনের সুবিধা পেয়ে থাকেন। এছাড়া এতে একজন গ্রাহক তৎক্ষনাৎ একাধিক ব্যক্তিগত লোন বা Personal Loan পেতে পারেন। ফাইব সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত লোন প্রদান করে মাসিক ২.৫% সুদের হারে।
  1. নাভি (Navi):  এই অ্যাপটি লোন আবেদনকারীর সিবিল স্কোর এবং মাসিক বেতনের উপর ভিত্তি করে Instatnt Loan প্রদান করে। একজন গ্রাহক নাভি থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। যা তাকে সর্বোচ্চ ৭২ মাসের মধ্যে শোধ করতে হয়। আর সুদের হার ৯% থেকে শুরু। 
New in article ads By Sir

5. বাজাজ মার্কেটস (Bajaj Markets):  বাজাজ গ্রুপের এই অ্যাপটি নামকরা লোন প্রদানকারী সংস্থা। যার পোর্টালে আবেদন করলে Instant সর্বোচ্চ ৫০,০০,০০০ টাকা পর্যন্ত ব্যক্তিগত লোন পাওয়া যায়। বাজাজ মার্কেটস লোনের উপর ভিত্তি করে ০.৫% থেকে ২.৫০% প্রসেসিং ফি নিয়ে থাকে। আর গ্রাহকদের ১ বছর থেকে ৬ বছরের মধ্যে লোন পরিশোধ করতে হয। বাজাজ মার্কেটসের সুদের হার ৯.৯৯%।

BWI 600 x 200

Comments (4)

  • ?s=96&d=mm&r=g

    Tutulislam

    March 5, 2025

    01759996852 Nagad

    • ?s=96&d=mm&r=g

      Sajibsarkar

      May 8, 2025

      লোন দরকার

      • ?s=96&d=mm&r=g

        Mohammad Tanvir Hasan

        September 21, 2025

        লোন দরকার
        01885133014

      • ?s=96&d=mm&r=g

        Rana Islam

        October 23, 2025

        lon nibo

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading