buzywithinfoBuzy With Info
Everything About Business
Shoe manufacture

ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্লাস্টিক নির্ভরতার কারণে জুতোর উৎপাদন খরচে বৃদ্ধি; রয়েছে বাজারে মূল্যবৃদ্ধির সম্ভাবনা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশজুড়ে প্লাস্টিকের কাঁচামালের দামে হঠাৎ উর্ধ্বগতি দেখা দেওয়ায় বড় চাপে পড়েছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ইন্ডাস্ট্রি অর্থাৎ MSME খাত। এই মূল্যবৃদ্ধির প্রভাব এখন সরাসরি পড়তে শুরু করে FMCG এবং ফুটওয়্যার ইনডাস্ট্রির উপর। যার ফলে সরবরাহ ব্যবস্থায়ও তৈরি হচ্ছে নানা বাধা। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক FMCG প্রোডাক্ট এবং জুতো ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান কাঁচামাল। ফলে প্লাস্টিকের দাম বাড়লেই উৎপাদন খরচ বেড়ে যায়। এর ফলে বড় বড় FMCG সংস্থা এবং ছোট উৎপাদকরা একইসঙ্গে সমস্যার মুখে পড়ছে। 

11

বর্তমানে বহু MSME সংস্থা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে, কারণ বাড়তি কাঁচামালের খরচ তারা সহজে বহন করতে পারছে না। এর ফলে অর্ডার পূরণে দেরি হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। অনেক ক্ষেত্রে ডেলিভারি টাইম বেড়ে যাওয়ায় জুতোর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে FMCG পণ্যের প্যাকেজিং-এ প্লাস্টিকের ব্যবহার থাকায় সাবান, শ্যাম্পু, বিস্কুট, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এই মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের ঘাটতি এবং ক্রড অয়েলের দামে উর্ধ্বগতি অন্যতম প্রধান কারণ। 
আর এর কারণ প্লাস্টিক উৎপাদনের মূল উপাদান পেট্রোকেমিক্যাল, যা সরাসরি তেলের দামের সঙ্গে যুক্ত। শিল্পমহলের পক্ষ থেকে জানানো হয়েছে। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে MSME খাতের উপর আরও বড় প্রভাব পড়তে পারে। তারা সরকারের কাছে কাঁচামালের দাম নিয়ন্ত্রণ এবং সহজ ঋণ সুবিধার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে। কারণ উৎপাদন খরচ বাড়লে তার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের উপরেই পড়ে, যার ফলে বাজারে পণ্যের দাম বাড়তে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading