buzywithinfoBuzy With Info
Everything About Business
glfig

সোনা কেনায় চিনকে মাত ভারতের! কত টন সোনা কিনছে দেশ?  

দীর্ঘ 18 মাস ধরে সোনা কেনার পর রণে ভঙ্গ দিল চিন। এদিকে সোনা কেনার প্রক্রিয়া এখনও চালিয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টানা 18 মাসে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক মোট 316 টন সোনা কিনেছিল। কিন্তু তাতে মে মাসের পর জুন মাসেও সোনার মজুদ বাড়েনি। অন্যদিকে জুন মাসেই আরবিআই নয় টন gold কিনেছে। এই পরিমাণ 2022 সালের জুলাই থেকে সর্বোচ্চ।

4

RBI -এর রিজার্ভে 841 টন সোনা রয়েছে বর্তমানে। এই বছর মোট 37 টন বা পাঁচ শতাংশ সোনা কিনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এপ্রিল-জুন ত্রৈমাসিকে RBI -এর রিজার্ভে gold-র অবদান 69 শতাংশ। জুন ত্রৈমাসিকে রিজার্ভে 5.6 বিলিয়ন ডলার যোগ করেছে RBI। এই সময়ের মধ্যে, বৈদেশিক মুদ্রা 1.9 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে এবং রিজার্ভে সোনার মূল্য 3.8 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

গত 28 জুন পর্যন্ত, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 652 বিলিয়ন ডলার। মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত প্রায় 9 টন সোনা কিনেছে আরবিআই। 2024 সালের মার্চের শেষে প্রতি টন প্রতি 63.44 মিলিয়ন ডলার থেকে বেড়ে 2024 সালের মে শেষে 68 মিলিয়ন ডলারে পৌঁছায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কের চাহিদার কারণে এভাবে দিন দিন সোনার দাম বাড়ছে।

2

2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই সোনা রিজার্ভ করতে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। একই পন্থা অনুসরণ করেছে আরবিআইও। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির প্রবণতা অনুসরণ করেছে। একই সঙ্গে বিদেশে কেনা সোনা ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনছে রিজার্ভ ব্যাঙ্ক।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading