buzywithinfoBuzy With Info
Everything About Business
Petrolium

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় নতুন নির্দেশিকা জারি করলো; বর্তমানে জটিলতা ও বিলম্বিত দ্রুত সমাধান করার উদ্যোগ মন্ত্রকের

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার উদ্দেশ্য হলো দেশব্যাপী প্রাকৃতিক গ্যাস (natural gas) অবকাঠামোকে আরও শক্তিশালী করা ও এর সাথে জড়িত জটিলতা ও বিলম্বগুলি দ্রুত সমাধান করা। এই উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের তরফ নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে এমন এক সময়ে যখন গ্যাস ও জ্বালানি সরবরাহ বিশ্ববাজারে অস্থিতিশীলতার মুখোমুখি। কারণ বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে এবং এতে প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন ফুয়েল প্রডাক্টের বাজারে চাপ তৈরি হয়েছে।

11

সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সেইসব জটিলতা কাটিয়ে দ্রুত ও দক্ষভাবে গ্যাস পাইপলাইন, অবকাঠামো নির্বিঘ্নে নির্মান ও সম্প্রসারণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মন্ত্রক এখন এমন এক একক কাঠামো তৈরি করতে বলছে, যাতে ল্যান্ড অধিগ্রহণ, অনুমোদনে বিলম্ব, উচ্চ খরচ ও অন্যান্য বাধাগুলি সহজেই কাটিয়ে ওঠা যায়। নতুন নির্দেশিকায় নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে পাইপলাইন অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত করার জন্য। এছাড়া স্থানীয় সংস্থা ও ল্যান্ড মালিকদের কাছে পাইপলাইন অ্যাক্সেসের জন্য বাধ্যতামূলক শর্তাবলী ঠিক করা হয়েছে, যাতে নির্মান কাজ দ্রুত এগিয়ে যায়। 

আরেক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মন্ত্রক পাইপড ন্যাচারাল গ্যাসকে বাড়িয়ে তোলার উদ্যোগ নিচ্ছে। এর আওতায় এমন এলাকায় যেখানে পাইপড গ্যাস সুবিধা উপলব্ধ এবং ঘরোয়া গ্রাহকরা এখনও সিলিন্ডার ভিত্তিক LPG ব্যবহার করছেন। এই পদক্ষেপগুলি শুধু গ্যাস অবকাঠামো নির্মানে জট কমাবে না, বরং ভবিষ্যৎ এনার্জি সিকিউরিটি ও গৃহস্থালী ও কমার্শিয়াল খাতে গ্যাসের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতেও সহায়তা করছে। মন্ত্রকের এই উদ্যোগ দেশের জ্বালানি নীতি ও পরিবেশগত লক্ষ্য সমূহের সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে এনার্জি মার্কেটকে আরও প্রতিরোধী ও স্থিতিশীল করার লক্ষ্য রাখা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading