buzywithinfoBuzy With Info
Everything About Business
insufigg

সাম্প্রতিক কালে বীমা প্রত্যেকের জীবনে আবশ্যক! তবে কোন বয়সে কী বীমা দরকার? জানুন বিস্তারিত

সাম্প্রতিক কালে বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে বীমা পলিসি। বিশেষ করে কোভিড পরবর্তী সময় থেকে দেশবাসী বীমা পলিসির দিকে ঝুঁকেছেন। অবশ্য এখনও বিমা নির্বাচনে ভুল করেন। আবার অনেক নির্বাচন করার পর বিনিয়োগকারীদের মধ্যে উদাসিনতা লক্ষ্য করা যায়। কারণ গ্রাহকরা সময়ের সাপেক্ষে বীমা (Insurance) পলিসিতে পরিবর্তন আনার ব্যাপারেও ভুলে যান। তবে বিশেষজ্ঞরা বলেন, বয়সের বৃদ্ধির সাথে বীমা (Insurance) পলিসির ক্ষেত্রেও পরিবর্তন আনা আবশ্যক। কারণ বয়স বাড়ার সাথে মানুষের চাহিদাও পরিবর্তন হয়। তাই চাহিদা বা প্রয়োজন দেখেই পলিসি নির্বাচন করা উচিত সময়ের সাথে। তবে চলুন দেখে নেওয়া যাক কোন বয়সের মানুষের জন্য কোন বীমা পলিসি গুরুত্বপূর্ণ।–

8 2
  1. তরুণ প্রজন্মের জন্য বীমা পলিসি: 

সাধারণত ২০ থেকে ২৫ বছরের মধ্যে ব্যক্তিরা উপার্জন শুরু করে। বিশেষজ্ঞদের মতে এই সময় তরুণ প্রজন্ম উপার্জনের পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে শুরু করে। তাই প্রারম্ভিক কালে স্বাস্থ্য বীমা (Insurance) গ্রহণ করা প্রয়োজন। আর তার পাশাপাশি যারা টু হুইলার বা ফোর হুইলার গাড়ি ব্যবহার করেন। তাদের জন্য ব্যাক্তিগত দুর্ঘটনা বীমা বা Accidental Policy করা গুরুত্বপূর্ণ। 

  1. ২৬ বছর থেকে ৪০ বছর বয়সীদের জন্য বীমা পলিসি:

এই বয়স সীমায় একজন ব্যক্তির জীবনে দায়িত্বের পরিমাণ বাড়ে। প্রকৃতভাবে ব্যক্তিরা সাংসারিক জীবনে অংশগ্রহণ করেন। পরিবারের পাশাপাশি স্ত্রী এবং সন্তানের দায়িত্ব প্রধান হয়ে ওঠে। স্বাস্থ্য বীমা সাথে হোম লোন পরিশোধ করার জন্য একটি বীমা পরিকল্পনা করতে পারেন।

New in article ads By Sir 1
  1. ৪৫ বছর থেকে ৫৫ বছর বয়সীদের জন্য বীমা পলিসি:

জীবনের এই পর্যায়ে এসে টার্ম ইন্সুরেন্স গুলি চালিয়ে যাওয়া অত্যন্ত উপকারী এবং আবশ্যক। কারণ ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে ব্যক্তিদের নিজের লোন পরিশোধের, সন্তানদের উচ্চ শিক্ষা বিষয়ে চিন্তা করতে হয়। তাই একটি বৃহৎ আয়ের পরিকল্পনা হিসেবে দীর্ঘমেয়াদি বীমা পরিকল্পনাগুলি গ্রহণ করা উচিত। পাশাপাশি মেডিকেল ইন্সুরেন্স করে রাখা বাঞ্ছনীয়।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading