Article By – সুনন্দা সেন

১৬ অক্টোবর রয়টার্সের সাথে কথা বলার সময় এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি একটি ফল প্রসূত আলোচনা হয়েছে। যেখান থেকে জানা গেছে যে ভারতীয় পরিশোধকরা রাশিয়ান তেল আমদানি ৫০% কমাতে প্রস্তুত। তবে ভারতীয় সূত্রগুলি ইঙ্গিত দেয় যে ডিসেম্বর বা জানুয়ারির আমদানির তথ্যে কোনও হ্রাসের কথা স্পষ্ট করে বলা নেই। এছাড়া সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে নভেম্বরের চালানের জন্য অর্ডার দেওয়া সম্পন্ন হয়েছে। যার মধ্যে ডিসেম্বর মাসে পৌঁছানোর জন্য নির্ধারিত কিছু কার্গোও রয়েছে। সাথে জানা যাচ্ছে যে ভারত সরকার অফিসিয়ালি রাশিয়ান তেল আমদানি কমাতে বলেনি পরিশোধকদের।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যে এই প্রতিবেদনটি এসেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে আশ্বস্ত করার সাথে জানিয়েছেন যে ভারত-রাশিয়ান তেল কেনা বন্ধ করবে। চলতি সপ্তাহের শুরুতে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি ভারতকে একজন নির্ভরযোগ্য অংশীদার হিসাবে বিবেচনা করেন কিনা! তখন তিনি হ্যাঁ বলেছেন, তখন তিনি আরও বলেন যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক। রাশিয়ান তেল কেনা নিয়ে দুই দেশের মধ্যে অসন্তোস দেখা দিলেও ভারত আর তেল কিনবে না। যা একটি বড় সীদ্ধান্ত।
MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, তবে বিদেশ মন্ত্রক দুই নেতার মধ্যে আলোচনার দাবি অস্বীকার করেছে। “প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে কোনও কথোপকথন বা টেলিফোন কল হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে, গতকাল দুই নেতার মধ্যে কোনও কথোপকথনের কথা আমার জানা নেই।” তিনি আরও বলেন, আমার তথ্য অনুসারে, গতকাল প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়নি। দুজনের মধ্যে শেষ ফোনালাপ ছিল ৯ অক্টোবর। পূর্ববর্তী এক বিবৃতিতেও, MEA জোর দিয়ে বলেছিল যে ভারতের জ্বালানি নীতি কঠোরভাবে জাতীয় স্বার্থ এবং অস্থির বাজারের মধ্যে ভোক্তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা দ্বারা পরিচালিত।




