অরেঞ্জ ও পার্পল লাইনের অগ্রগতি নিয়ে পর্যালোচনা শুরু করল কলকাতা Metro। 2-3 বছরের মধ্যে পুরো দমে কাজ চালু করার লক্ষ্য রয়েছে বলে খবর। সল্টলেক এবং নিউ টাউনের মধ্য দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নিউ গড়িয়াকে সংযুক্ত করা হবে অরেঞ্জ লাইন দিয়ে, আপাতত এমন পরিকল্পনাই করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা Metro-র একজন আধিকারিক ঘোষণা করেছেন, কলকাতা মেট্রোর আংশিকভাবে চালু হওয়া অরেঞ্জ এবং পার্পল লাইনের অবশিষ্ট কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। রেলওয়ে বোর্ডের অতিরিক্ত সদস্য দীনেশ কুমার বুধবার মেট্রো রেল ভবনে কলকাতা Metro রেল কর্পোরেশন লিমিটেড এবং রেল বিকাশ নিগম লিমিটেড -এর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করেন।
দীনেশ কুমার জানান, অবশিষ্ট কাজ যাতে সময়মতো শেষ করা যায় তার জন্য পার্পল এবং অরেঞ্জ লাইন বরাবর জমি অধিগ্রহণের অগ্রগতি মূল্যায়ন করেছেন তিনি। সল্টলেক এবং নিউ টাউনের মধ্য দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নিউ গড়িয়াকে অরেঞ্জ লাইনের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। গত 15 মার্চ অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে পরিষেবা শুরু হয়েছে।
2026 সালের মধ্যে পুরো অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পার্পল লাইনের জোকা-মাজেরহাট স্ট্রেচ বরাবর বাণিজ্যিক ক্রিয়াকলাপও শুরু হয়েছে। মাঝেরহাট-এসপ্ল্যানেড প্রসারণের কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কলকাতা মেট্রোর মুখপাত্র জানিয়েছন, তাঁদের লক্ষ্য হল টানা পুরো দুই থেকে তিন বছরের মধ্যে সমগ্র অরেঞ্জ এবং পার্পল লাইন চালু করে দেওয়া।
Article By – আস্তিক ঘোষ






