Article By – সুনন্দা সেন

ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফ্টওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ESC) অনুসারে, ভারতের নন-স্মার্টফোন ইলেকট্রনিক্স রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের স্তর অতিক্রম করেছে। যার ফলে সামগ্রিক ইলেকট্রনিক্স রপ্তানি ৩৮.৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা তার আগের বছরের তুলনায় ৩২.৪৭% বেশি। স্মার্টফোন রপ্তানির মূল চালিকাশক্তি হিসাবে রয়ে গেলেও, নন-স্মার্টফোন বা স্মার্টফোন বহির্ভুত পণ্যের ক্ষেত্রে বৃদ্ধি সকলের দৃষ্টি আকর্ষন করছে। যার মধ্যে সৌর প্যানেল, টেলিকম ইনস্ট্রুমেন্ট, ব্যাটারি এবং ডিজিটাল প্রসেসিং ইউনিট উল্লেখযোগ্য অবদান রেখেছে।
২০২৪-২৫ অর্থবছরে ভারতের মোট পণ্য রপ্তানির ৯% ইলেকট্রনিক্সের খাত দ্বারা প্রভাবিত। যা গতবছর মাত্র ৬.৭৩% ছিল। এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক ও বাণিজ্য উচ্চাকাঙ্খায় ইলেকট্রনিক্স খাতের ক্রমবর্ধমান তুলে ধরে। ESC এই বৃদ্ধিকে ভারতের প্রযুক্তি শিল্পের জন্য একটি কৌশলগত পরিবর্তন কিছু বলে অভিহিত করেছে। শুধুমাত্র ফটো ভোলটাইক সেল থেকে ১.১২ বিলিয়ন মার্কিন ডলারের আয় হয়েছে। যেখানে রেক্টিফায়ার, ইনভার্টার এবং চার্জার মিলে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। মেডিক্যাল ইলেকট্রনিক্স বিভাগ থেকে ০.৪ বিলিয়ন ডলার আয় হওয়ার পাশাপাশি PC এবং ডিজিটাল প্রসেসিং ইউনিট থেকে আরও ০.৮১ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
রাজ্য পর্যায়ের শক্তিশালী পারফর্ম্যান্সের কারণেও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তামিলনাড়ু ১৪.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির দ্বারা শীর্ষে রয়েছে। তারপর কর্নাটক ৭.৮ বিলিয়ন মার্কিন ডলার, উত্তরপ্রদেশ ৫.২৬ বিলিয়ন মার্কিন ডলার, মহারাষ্ট্র ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং গুজরাট ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারের ইলেকট্রনিক্স প্রোডাক্ট রপ্তানি করেছে। ESC-এর গ্লোবাল আউটরিচের চেয়ারম্যান সন্দীপ নারুলা বলেছেন, এটি কেবল একটি নয়, তার থেকেও বেশ কিছু, এটি স্থিতিস্থাপকতা, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী উচ্চাকাঙ্খার একটি বিবৃতি। তিনি আরও বলেন যে ভারতীয় রপ্তানিকারকরা শুল্ক চাপ মোকাবেলা এবং বিশ্বব্যাপী বানিজ্যের গতিশলতা পরিবর্তনের ক্ষেত্রে অসাধারণ তৎপরতা এবং দূরদর্শিতা দেখিয়েছেন।




