Article By – সুনন্দা সেন

ম্যাক্সিমাম শহরের রাস্তা চ্যালেঞ্জ নিয়ে আসছে তার নাগরিকদের জন্য। বিশেষ করে অসময়ে রাস্তা খননের জন্য এবং তার ফলে অভ্যন্তরীণ তুলনামূলক ছোট রাস্তায় চলতে বাধ্য হওয়া। আর এর দরুণ যাত্রীদের ক্ষোভ এবং ভয় দুই তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে বৃহন্নুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা BMC সম্প্রতিক চলাচলের ব্যঘাত হওয়ার কারণে তার খননের নতুন পরিকল্পনা স্থগিত করেছে। এমন অবস্থা যাত্রীদের শান্ত করার জন্য ক্যাব অ্যাগ্রিগেটর উবের ট্যাক্সির কোম্পানির তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে তারা জানিয়েছে ‘মিসড ফ্লাইট কানেকশন বা কভার’-এর অধীনে রাস্তায় বিলম্বের কারণে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট মিস হলে যাত্রীদের ৭,৫০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
এর পাশাপাশি দুর্ঘটনার ক্ষেত্রে OPD এবং চিকিৎসায় যা খরচ হবে তারও প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের সাথে কোলাবরেট করার পর উবের, ফেব্রুয়ারির শেষ থেকে এই পরিকল্পনা চালু করেছে। কোম্পানির সূত্রের খবর, ক্যাব চালকরা এয়ারপোর্টে সময়মতো পৌঁছানোর বিষয়ে নিজেদের গুরুত্ব বুঝলেও রাস্তার খনন এবং অভ্যন্তরীণ ছোট রাস্তা দিয়ে যাওয়ার বিষয় অনিচ্ছা প্রকাশ শুরু করে। যার পর উবের এই পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে প্রতি যাত্রায় মাত্র ৩টাকা অতিরিক্ত মূল্যে উবের তার যাত্রীদের দুটি বড় কভারেজ প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। মহারাষ্ট্রের রাজ্য রাষ্ট্রিয় কামগার সংঘ বা MRRKS-এর নেতারা (অ্যাগ্রিগেট ক্যাব চালকদের একটি সংগঠন) গত সপ্তাহে অনুষ্ঠিত এক সভায় বলেছেন, খারাপ রাস্তার কারণে ঘন ঘন যানজট হচ্ছে। যার ফলে যাত্রীরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছাতে পারছেন না। এর জন্য তারা চালকদের সাথে দুর্ব্যবহার এবং তর্ক করছেন।
তারপরেই উবের এই প্রস্তাব দিয়েছে। সূত্রের মতে, ‘মিসড ফ্লাইট কানেকশন কভার’ কেবল তখনই দাবি করা যেতে পারে যদি যাত্রা বুক করার সময় গন্তব্যস্থলটি “বিমানবন্দর” হিসাবে নির্দিষ্ট করা থাকে। বিমানবন্দরে পৌঁছানোর আনুমানিক সময় (ETA)- এর ৯০ মিনিট থেকে ১২০ মিনিটের মধ্যে ট্র্যাক রাখার জন্য এটি প্রযোজ্য। যাত্রীরা যদি বীমা দাবি করতে চান, তাহলে দাবির সময় তাদের নথি জমা দিতে হবে। যার মধ্যে একটি স্বাক্ষরিত দাবি ফর্ম, বুকিং রেফারেন্স নম্বর এবং যাত্রার বিবরণ রাখতে হবে। আর তাদের ফ্লাইট টিকিটের একটি কপি, সংশ্লিষ্ট বিমান সংস্থার কোনও ভ্রমণের নিশ্চয়তা এবং ফেরতের শংসাপত্র, নতুন বুক করা ফ্লাইটের মূল টিকিট এবং NEFT ট্রান্সফারের জন্য একটি ক্রসড চেকও জমা দিতে হবে।




