buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 47

কর্মস্থান পরিবর্তন করলেও EPF অ্যাকাউন্ট নিয়ে আর চিন্তা নেই! UAN- এ করবে সকল সমস্যার সমাধান। কিভাবে সম্পন্ন হবে কাজ? জানুন বিস্তারিত।

প্রত্যেক কর্মস্থানে চাকুরিজীবিদের জন্য EPF (Employees Provident Funds) অ্যাকাউন্ট থাকে। অবশ্য বর্তমানে প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের সংখ্যা বেশি, আর কর্মীরা নিজের কর্মস্থান পরিবর্তনও করে থাকেন। এমন অবস্থায় একাধিক কর্মসংস্থানে খোলা EPF অ্যাকাউন্ট নিয়ে কর্মীদের সমস্যায় পড়তে হয়। তবে এবার আর করতে হবে না চিন্তা, UAN- এর মাধ্যমে কর্মীরা তাদের একাধিক EPF অ্যাকাউন্ট একত্রে সংযুক্ত করতে পারবেন। তবে এই UAN কী এবং কীভাবে তা একাধিক EPF  অ্যাকাউন্ট যুক্ত করতে কাজ করে? সকল প্রশ্নের উত্তর জানবো। তবে আগে জেনে নেওয়া দরকার যে, যদি কোনো ব্যক্তি তার একাধিক EPF অ্যাকাউন্টের একত্রিকরণ না করান সেক্ষেত্রে ব্যক্তিটিকে ১০% TDS দিতে হবে। 

2

UAN হল Universal account Number, যা employee Provident Fund Organization (EPFO)- এর তরফ থেকে কর্মীদের উদ্দেশ্যে প্রদান করা ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর। যার সাহায্যে কর্মীরা তাদের EPF অ্যাকাউন্ট খুব সহজে পরিচালনা করতে পারেন। এছাড়া EPFO- এর তরফ থেকে প্রতিটি কর্মীর জন্য আলাদা আলাদা UAN নম্বর জারি করা হয়ে থাকে। চাকরিরত অবস্থায় কর্মীরা এই নম্বর ব্যবহার করে EPF অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারেন। কোনো কর্মচারী যদি তার কর্মস্থান পরিবর্তনের পর নতুন কাজের জায়গায় UAN নাম্বার প্রদান করেন সেক্ষেত্রে আগের EPF অ্যাকাউন্টের সাথে নতুন EPF অ্যাকাউন্ট সহজে সংযুক্ত করা যেতে পারে। আর আগের অ্যাকাউন্ট থেকে UAN নাম্বারের সাহায্যে অর্থ স্থানান্তর করতে চাইলে সংশ্লিষ্ঠ দপ্তরের তরফ থেকে আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি যাচাই করা হয়। আর প্রক্রিয়াটি সম্পন্ন হলে স্থানান্তরের অনুমতি পায় কর্মীরা। সাধারণ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট অর্থ স্থানান্তর করতে ২০ দিন সময় লাগে।

Your paragraph text 27

চলুন এক নজরে EPF অ্যাকাউন্ট একত্রিত করার পদ্ধতি: 

  1. প্রথমে Employees Provident Funds Organization- এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  1. ওয়েবসাইট ওপেন হওয়ার পর পরিষেবা বিভাগে ক্লিক করে “ For Employees” অপশনে যেতে হবে। 
  1. সেখান থেকে One Employee- One EPF Account অপশনটিতে ক্লিক করে নিতে হবে। 
  1. তারপর আপনার সামনে যে পেজ ওপেন হবে তাতে UAN নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখে লগ ইন করতে হবে। 
  • তারপরে পরবর্তী পেজে নিজস্ব পুরনো EPF অ্যাকাউন্টের সমস্ত বিবরণ দেখতে পাওয়া যাবে। 
  • আর ২০ দিনের মধ্যে অ্যাকাউন্ট একত্রিত বা মার্জ করতে পারবেন। 

EPF এর মতো দেশের কেন্দ্রীয় সরকারও বিভিন্ন ক্ষেত্রের জন্য স্কিম চালু করেছে। সেগুলিতে বিনিয়োগ করা অত্যন্ত সহজ এবং নিরাপদ। এছাড়া নূন্যতম অর্থ বিনিয়োগ করেও Government schemes থেকে মোটা অঙ্কের রিটার্ন জেনারেট করতে পারবেন। আর যদি সঠিক সময়ে বিনিয়োগ শুরু করেন! সেক্ষেত্রে লাখপতি হওয়াও সম্ভব। তবে কোন Central Government schemes এ বিনিয়োগ করবেন সেই বিষয়ে নির্বাচন করা আবশ্যক। আর এই কাজে আপনাদের সাহায্য করবে Buzy With Info[তবে চলুন আর দেরি না করে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

4

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading