buzywithinfoBuzy With Info
Everything About Business
tatasteelfig

চাকরিতে 25 শতাংশ ‘সংরক্ষণ’ চালু টাটা গ্রুপের! কারা থাকছেন তালিকায়? জানুন…

কর্মীদের জন্য বন্ধুত্বপূর্ণ কর্মক্ষেত্র তৈরিতে Tata গ্রুপ সর্বদাই এগিয়ে৷ প্রায় 100 বছর আগে, Tata স্টিল মহিলাদের জন্য ডে-কেয়ার, স্বাস্থ্য পরিষেবা এবং ভবিষ্যত তহবিলের মতো সুবিধা প্রদানের নিয়ম চালু করে। এবার কর্মক্ষেত্রে LGBTQ+, প্রতিবন্ধী, মহিলা এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য 25 শতাংশ সংরক্ষণ চালু করতে চলেছে Tata স্টিল। এই উদ্যোগের মাধ্যমে টাটা স্টিল সামাজিক দায়বদ্ধতার প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষাকে যে আরও মজবুত করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখেনা। 

11

সূত্রের খবর, আগামী কয়েক বছরের মধ্যেই LGBTQ+, প্রতিবন্ধী, মহিলা এবং বঞ্চিত সম্প্রদায়ের মানুষদের জন্য 25 শতাংশ সংরক্ষণের কাজ সম্পন্ন করতে তৎপর টাটা কোম্পানি। টাটা স্টিলের চিফ ডাইভারসিটি অফিসার জয়া সিং পান্ডা জানিয়েছেন, কোম্পানি এমন একটি কর্মক্ষেত্র গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেকে নিজেকে সম্মানিত এবং এম্পাওয়ার্ড মনে করবেন। 

সরকারি প্রকল্পের কোর্স

উল্লেখ্য, কয়েক বছর আগে টাটা স্টিল জামশেদপুরের কারখানায় LGBTQ+ সম্প্রদায়ের মানুষদের নিয়োগ করা শুরু করে। তখন তাঁদের কারখানার ওয়ার্কশপে কাজ দেওয়া হত। টাটা স্টিলের জামশেদপুর প্ল্যান্টে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রান্সজেন্ডার কর্মচারী নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানান, তিনি ওই সংস্থায় কাজ করে নিজেকে খুব নিরাপদ মনে করেন। তবে সহকর্মীরা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ এবং যেকোনো কাজে সাহায্য করে। কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য আলাদা বাথরুম সহ নানান ব্যবস্থা রাখা রয়েছে কর্মক্ষেত্রে। 

Tata

টাটা স্টিলের জনৈক কর্মকর্তার মতে, টাটা স্টিল হল দেশের প্রথম সারির কোম্পানিগুলির মধ্যে একটি, যারা ট্রান্সজেন্ডার প্রতিভা নিয়োগের জন্য একটি বিশেষ নিয়োগ প্রক্রিয়া চালু করেছে৷ এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং, অপারেশন, রক্ষণাবেক্ষণ, খনন এবং বিভিন্ন পরিষেবা বিভাগে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অন্তত 100 জনকে চাকরি দিয়েছে। এই সমস্ত কর্মচারীরা নোয়ামুন্ডি, পশ্চিম বোকারো, কলকাতা, খড়গপুর, কলিঙ্গ নগর এবং জামশেদপুরে টাটা কোম্পানির ইউনিটে বর্তমানে কর্মরত।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading