কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। বাড়তে চলেছে বাড়ি ভাড়া বাবদ ভাতা। গত বাজেটে 4 শতাংশ DA বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মীরা 50 শতাংশ হারে DA পান। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি দিতে, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হয়।
ফলস্বরূপ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন ভালোভাবে বৃদ্ধি পাবে। 1 জানুয়ারি, 2024 থেকে কার্যকর হয়ে গিয়েছে এই বর্ধিত ডিএ৷ 50 শতাংশ ডিএ-র পর এবার কিছু অন্যান্য ভাতাও বাড়বে বলে খবর। এই ভাতাগুলির মধ্যে অন্যতম বাড়ি ভাড়া বাবদ ভাতা (HRA)।
4 জুলাই, 2024 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 1 জানুয়ারী, 2024 থেকে কিছু ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করা হবে। সেগুলি হল…
পরিবহন ভাতা
অর্থ মন্ত্রক জুলাই 2017-এ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তার অনুদান এবং ভাতার তালিকা আপডেট করেছে। এটি সপ্তম বেতন কমিশনের বাস্তবায়নের সাথে অনেক কিছু করেছে।
Tough Location Allowance
Tough Location Allowance বা কঠিন অবস্থান ভাতা হল এমন এক অতিরিক্ত ভাতা, যা প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং হওয়া কর্মচারীদের দেওয়া হয়। টিএলএ-এর আওতায় থাকা এলাকাগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।
প্রতিবন্ধী শিশুদের জন্য মহিলাদের জন্য বিশেষ ভাতা
বিশেষ করে ছোট শিশু এবং প্রতিবন্ধী শিশু রয়েছে এমন মহিলা কর্মচারীদের অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য, প্রতি মাসে শিশু যত্নের জন্য 3000 টাকা বিশেষ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্তানের জন্মের সময় থেকে শিশুর দুই বছর বয়স না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে।

শিশুদের শিক্ষা ভাতা
Children Education Allowance বা হোস্টেল ভর্তুকি শুধুমাত্র দুই বড় সন্তানের জন্য পাওয়া যায়। হোস্টেল ভর্তুকির পরিমাণ প্রতি মাসে 6750 টাকা। সরকারী কর্মচারীদের বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ভাতা দেওয়া হয়। এছড়াও রয়েছে বাড়ি ভাড়া ভাতা, পোষাক ভাতা, স্প্লিট ডিউটি অ্যালাওয়েন্স, ডেপুটেশন (ডিউটি) ভাতা প্রভৃতি।
Article By – আস্তিক ঘোষ





