Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় সরকার বাজেট ২০২৬-২৭-এ কো-অপারেটিভ সেক্টরের জন্য বিশেষ প্রণোদনার বা Incentive-এর ঘোষণা দিয়েছে। দেশের ন্যাশনাল ও জেলা পর্যায়ের কো-অপারেটিভ ফেডারেশনগুলো আগামী তিন অর্থবছর ধরে ডিভিডেন্ড থেকে প্রাপ্ত আয় থেকে করমুক্ত থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে ফেডারেশনগুলোর আর্থিক শক্তি বাড়ানো এবং সদস্যদের হাতে বেশি অর্থ পৌঁছানো সম্ভব হবে। বিস্তারিত সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত নোটিফায়েড ন্যাশনাল কো-অপারেটিভ ফেডারেশন যদি কোম্পানি থেকে ডিভিডেন্ড আয় করে, সেই আয় করমুক্ত হবে।
তবে শর্ত হলো, এই ডিভিডেন্ড সদস্য কো-অপারেটিভগুলোর মধ্যে বিতরণ করা হবে। অর্থাৎ, ফেডারেশনগুলো পাবলিক বা সদস্যদের জন্য বিতরণের পর করমুক্ত বা Tax -Free সুবিধা পাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কো-অপারেটিভ সেক্টরের দীর্ঘমেয়াদি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দুধ, কৃষি, বস্ত্র ও ক্ষুদ্র উদ্যোগে যুক্ত কো-অপারেটিভগুলো সরাসরি উপকৃত হবে। এতে তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং তারা আরও কার্যকরভাবে অর্থ পরিচালনা করতে পারবে।
এছাড়া এক কো-অপারেটিভ থেকে অন্য কো-অপারেটিভপ্রাপ্ত ডিভিডেন্ডও ডিডাকশন হিসেবে গণ্য হবে, যদি তা আবার সদস্যদর মধ্যে বিতরণ করা হয়। এই ব্যবস্থার ফলে একাধিক পর্যায়ে একই আয় কর (Income Tax)-এর আওতায় পড়বে না এবং কো-অপারেটিভ সেক্টরে ট্যাক্স ফ্রেন্ডলি পরিবেশ গড়ে উঠবে। সরকারের এই নতুন উদ্যোগ শুধু ফেডারেশন নয়, কোর মেম্বার কো-অপারেটিভও উপকৃত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সদস্য কেন্দ্রিক অর্থনৈতিক বৃদ্ধি এবং কৃষি ও ক্ষুদ্র উদ্যোগের বিকাশকে ত্বরান্বিত করবে। এছাড়া এই কর ছাড়ের ফলে কো-অপারেটিভরা নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পরবে, সদস্যদের জন্য আরও উন্নত সুবিধা চালু করতে পারবে এবং সামগ্রিকভাবে সেক্টরের আর্থিক অবস্থান উন্নত হবে।




