Article By – সুনন্দা সেন

রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC ১৮ এপ্রিল, ২০২৫-এ জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার আর্থিক পরিষেবা বিভাগের যুগ্ম সচিব ডঃ ডঃ পারশান্ত কুমার গোয়েলকে বোর্ডের সরকারি মনোনীত পরিচালক হিসাবে নিযুক্ত করেছে। আর এটি তাৎক্ষনিকভাবে কার্যকর হবে। ১৭ এপ্রিল, ২০২৫-এ জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মাধ্যমে প্রাক্তন মনোনীত পরিচালক ডঃ মারুথি প্রসাদ টাঙ্গিরালাকে বিদায় জানানো হয়েছে। পাশাপাশি ত্রিপুরা ক্যাডারের ২০০৭ ব্যাচের IAC অফিসার ডঃ গোয়েল বর্তমানে কেন্দ্রীয় ডেপুটেশনে কর্মরত রয়েছেন।
আর্থিক পরিষেবা বিভাগের পরিচালক হিসাবে ডঃ গোয়েলের পূর্ববর্তী কর্মজীবনে আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) অ্যান্ড ডিজিটাল পেমেন্ট, কৃষি ঋণ এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রগুলিতে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি ত্রিপুরা রাজ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যা মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর সচিব, সাধারণ প্রশাসন এবং শিল্প ও বাণিজ্য বিভাগের দায়িত্ব। পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় থেকে MBBS স্নাতক ডঃ গোয়েল LIC-এ নিয়োগ ১৭ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সরকারের মনোনীত পরিচালক হিসাবে বহাল থাকবেন।
এদিকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে নতুন ব্যবসায়িক প্রিমিয়াম (NBP)-তে বার্ষিক ২১% বা ৪৩,০৭৫ কোটি টাকার হ্রাস পেয়েছে। এই পতন সত্ত্বেও প্রিমিয়াম ৪২,৪০৬ কোটি টাকার অনুমানকে ছাড়িয়ে গেছে। যা বাজারের চ্যালেঞ্জের মধ্যে LIC-এর প্রিমিয়াম সংগ্রহের স্থিতিস্থাপকতার ইঙ্গিত দেয়। বীমা কোম্পানির নিট মুনাফা ১৭% বৃদ্ধির সাথে ১১,০৫৬ কোটি টাকায় পৌঁছেছে। তবে মোট আয় তৃতীয় প্রান্তিকের ২,১২,৪৪৭ কোটি টাকা থেকে কমে ২,০১,৯৯৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা বিনিয়োগ এবং পলিসিধারক সম্পর্কিত আয়ের হ্রাসকে প্রতিফলিত করে।




