buzywithinfoBuzy With Info
Everything About Business
Govt. Of India

কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে লাভবান হবেন মহিলারাও! মাসিক কত টাকার সাহায্য করবে মোদি সরকার?

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মহিলা সম্প্রদায়ের অর্থনৈতিক দিক উন্নত করার জন্য প্রকল্প রয়েছে। যার মধ্যে, অন্যতম হল লক্ষীভান্ডার, বিধবা ভাতা ও বৃদ্ধা ভাতা। দৈনন্দিন জীবন সহজতর করার উদ্দেশ্যেই বাংলার রাজ্য সরকারের এমন উদ্দেশ্য। অবশ্য ভারত সরকারও (Govt. Of India) মহিলাদের সাহায্যের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। আজ আমরা তেমনি এক প্রকল্পে বিষয় জানবো। 

5

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীভান্ডার প্রকল্পে ২০ থেকে ৬০ বছরের মধ্যে বয়সী মহিলাদের মাসিক ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। এছাড়া ৬০ বছরের মহিলাদের সরকার মৃত্যু পর্যন্ত মাসিক ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা প্রদান করে থাকে। কেন্দ্রীয় সরকারও (Govt. Of India) বৃদ্ধাদের সাহায্যের জন্য প্রকল্প চালু করেছে। অবশ্য সেই প্রকল্পের অধীনে জনগণকে ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে আবেদন করতে হয়। আর মাসিক স্বল্প পরিমাণ অর্থ হলেও বিনিয়োগ করতে হয় পরে মাসিক ৫ হাজার টাকা পেতে। 

আমরা কথা বলছি কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনা (APY)-র বিষয়। যেখানে অবসর গ্রহণের পর অর্থাৎ ৬০ বছর থেকে প্রতিমাসে ৫০০০ টাকা পেতে পারেন। তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পে পুরিষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারেন। আর APY- এর অধীন ১৮ বছর থেকে বিনিয়োগ শুরু করলে মাসিক ২১০ টাকা বিনিয়োগ করলেই ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেতে পারেন। 

New in article ads By Sir

APY এর সুবিধা উপভোগ করতে হলে প্রথমে আবেদন করতে হবে। আর তার জন্য আপনাকে নিকটবর্তী কোন ব্যাংকে বা পোস্ট অফিসে যেতে হবে বা বাড়িতে বসে অনলাইনে APY এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে একটি ফর্ম পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি জমা দিয়ে অটল পেনশন যোজনার একাউন্ট খুলতে হবে। এরপর আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading