buzywithinfoBuzy With Info
Everything About Business
Post Office

পোস্ট অফিসের এক স্কিমে বিনিয়োগ করে মূল অর্থের চেয়েও সুদ বেশি পেতে পারেন! কিন্তু কোন স্কিম দিচ্ছে এমন অফার?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নিরাপদে বিনিয়োগের জন্য অন্যতম বিকল্প হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট। অবশ্য কেবল ব্যাংক নয় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগেও পেতে পারেন একই সুবিধা। ব্যাংক এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার প্রায় এক থাকে। তবে পোস্ট অফিসের একটি FD স্কিমে আপনি বিনিয়োগ করলে যে টাকা বিনিয়োগ করবেন অর্থাৎ মূল অর্থের থেকেও বেশি সুদ পেতে পারেন। সাধারণ ভাষায় বলতে গেলে আপনি যা জমা করবেন তার থেকে বেশি সুদ পাবেন পোস্ট অফিস থেকে, তাও ঝুঁকি না নিয়ে। তবে চলুন এর জন্য আপনাকে কিভাবে বিনিয়োগ করতে হবে, সে বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক। 

5 2

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে আপনি বেশি সুদ পেতে পারেন। আপনি অনলাইনের মাধ্যমেও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অবশ্য যদি পোস্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে সঠিক নথিপত্র সহ সমেত জমা করেন তবে আরও ভালো হয়। টাইম ডিপোজিট স্কিমের নূন্যতম ১,০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগের সর্বোচ্চ কোনো সীমা নেই। তবে আপনার বিনিয়োগের পরিমাণ ১০০- এর গুণিতকে হওয়া আবশ্যক। স্কিমটিতে বার্ষিক ৭.৫% সুদ পাওয়ার সুযোগ থাকে। তবে যদি মূল অঙ্কের থেকে মোট সুদ বেশি পেতে চান সেক্ষেত্রে ১০ বছরের মেয়াদের জন্য বিনিয়োগ করতে হবে। 

New in article ads By Sir 1

তবে চলুন পোস্ট অফিসের এই স্কিমে মূল অর্থের বেশি সুদ কিভাবে পাবেন তা দেখে নেওয়া যাক, যদি কোনো পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ১,০০,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তবে তিনি ৭.৫% সুদের হারে মোট ৪৪,৯৯৫ টাকা সুদ হিসাবে পাবেন। তবে যদি একই সুদের হারে ১,০০,০০০ টাকা ১০ বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে ব্যক্তিটি ১,১০,২৩৫ টাকা সুদ পাবেন। যা আসলের থেকে বেশি। অর্থাৎ ১০ বছর পর টাইম ডিপোজিট স্কিম থেকে ব্যাক্তিটি মোট ২,১০,২৩৫ টাকা রিটার্ণ পাবেন। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading