buzywithinfoBuzy With Info
Everything About Business
Post Office

পোস্ট অফিস স্কিমগুলি দিচ্ছে সেরা সুদের হার! জেনে নিন ৫টি স্কিমের সুদের হার কত?

ভারতে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় এবং নিরাপদ বিনিয়োগ বিকল্প হল Post Office। সাধরণ থেকে প্রবীণ প্রত্যেকের জন্য রয়েছে একাধিক স্কিম। যার মাধ্যমে লাভের মুখ দেখছেন অনেকে। আজকে আমরা পোস্ট অফিসের পাঁচটি স্কিমের বিষয় আলোচনা করবো। যেগুলি হল – Post Office মাসিক আয় স্কিম, Post Office রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), জাতীয় সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ও কিষাণ বিকাশ পত্র (KVP)। আসুন স্কিমগুলির বিষয় জেনে নেওয়া যাক।-

1
  1. পোস্ট অফিস মাসিক আয় স্কিম:  পোস্ট অফিসের এই স্কিম ৭.৪% বার্ষিক সুদের হার অফার করে থাকে। এছাড়া ‘মাসিক আয় স্কিমে’ যৌথভাবেও বিনিয়োগের সুযোগ থাকে। আর একজন বিনিয়োগকারী নূন্যতম ১হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ পান। 
  1. রেকারিং ডিপোজিট:  পোস্ট অফিসের এই স্কিমের জন্য মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং বিনিয়োগ করা যায়। অবশ্য বিনিয়োগের সর্বোচ্চ কোনো সীমা নেই। আর বিনিয়োগকারীরা রেকারিং ডিপোজিট ৫ বছরের জন্য করতে পারেন। আর প্রত্যেক ত্রৈমাসিকে স্কিমের সুদের হার পরিবর্তিত হয়, যা বর্তমানে ৫.৮০% রয়েছে। 
  1. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) :-  পোস্ট অফিসের এই স্কিমে ১ হাজার টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বিনিয়োগ করতে পারেন। যার মেয়াদ পাঁচ বছর, পরে আরও দুবছর বিনিয়োগ সীমা বাড়াতে পারেন। বর্তমানে SCSS বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৮.২% সুদ অফার করছে। 
New in article ads By Sir 1
  1. জাতীয় সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট:-  পোস্ট এই স্কিমটিকে TD- ও বলা যায়। যা বিনিয়োগকারিদের নিরাপত্তার সাথে ৫ বছরের FD- এর সমান সুদের হার প্রদান করে। বর্তমানে টাইম ডিপোজিটের সুদের হার বার্ষিক ৭.৫%। 
  1. কিষান বিকাশ পত্র (KVP): পোস্ট অফিসের এই স্কিমে ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমে নিজের ইচ্ছে মতো টাকা অ্যাকাউন্টে রাখতে পারেন এবং কোনো উচ্চ সীমা নেই। KVP বর্তমানে ৭.৫% সুদের হার অফার করে থাকে। 
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading