SIP বা Systematic Investment Plan হল একটি বিনিয়োগ পদ্ধতি যেখানে বিনিয়োগকারীরা নিয়মিত সময়ের ব্যবধানে, মূলত প্রতি মাসে, মিউচ্যুয়াল ফান্ডে অর্থ জমা করেন। এই পদ্ধতির মাধ্যমে rupee-cost average-এর সুবিধা নিয়ে বিভিন্ন সময়ে বিনিয়োগ করে সম্পদ তৈরির সুযোগ পাওয়া যায়।
কীভাবে কাজ করে SIP?
মিউচ্যুয়াল ফান্ডে SIP-র মাধ্যমে বিনিয়োগ করার আগে, বোঝা প্রয়োজন কীভাবে কাজ করে এটি।
আপনি SIP সেট করলে এবং ব্যাংকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকলে রেজিস্টার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই টাকা ডেবিট হয়। SIP-র ফ্রিকোয়েন্সি সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, বা বার্ষিক হতে পারে। অ্যাকাউন্ট থেকে SIP অ্যামাউন্ট কেটে যাওয়ার পর সংশ্লিষ্ট ফান্ড হাউস আপনার লেনদেনটি প্রসেস করে এবং ফান্ডের বর্তমান NAV-র ভিত্তিতে আপনি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট পান। প্রতিবার যখন আপনি SIP-র জন্য অর্থ জমা করেন তখন নতুন NAV অনুযায়ী আপনি ইউনিট পান। ফলে প্রতি লেনদেনে প্রাপ্ত ইউনিটের সংখ্যা আলাদা হয়। SIP-তে কম্পাউন্ডিং-এর সুবিধা পাওয়া যায়। একটি উদাহরণ দেখা যাক –
ধরুন আপনি ১০০০ টাকার একটি SIP চালু করেছেন, এবং ফান্ডের বর্তমান NAV ১০০ টাকা। প্রথম মাসে SIP অ্যামাউন্ট ডেবিট হওযার পর আপনি (১০০০/১০০) = ১০টি ইউনিট পাবেন। এবার ধরুন পরের SIP-র সময় NAV ১০০ টাকা থেকে বেড়ে ১১০ হল। তাহলে সেই সময় আপনি (১০০০/১০০) = ৯.০৯টি ইউনিট পাবেন।
কীভাবে SIP-র মাধ্যমে বিনিয়োগ করবেন?
SIP-র মাধ্যমে বিনিয়োগ করতে হলে আপনাকে কতগুলি পদক্ষেপ মেনে বিনিয়োগ করতে হবে—
১. বিনিয়োগ লক্ষ্য নির্বাচন:
নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, বিনিয়োগের সময়সীমা নির্ধারণ করুন। এইগুলিই ঠিক করে দেবে কোন ফান্ডটি আপনি SIP-র জন্য বাছবেন।
২. প্রয়োজনীয় নথি প্রস্তুত:
SIP শুরুর আগেই প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখুন। যেমন- পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, প্যান কার্ড এবং ব্যাংকের ডিটেইল। এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, IFSC Code ইত্যাদি যেন ঠিক থাকে সেই বিষয়টি নজর রাখা দরকার।
৩. KYC সম্পূর্ণ করুন:
আপনার নথিগুলি প্রস্তুত করার পর আপনাকে KYC পদ্ধতি পূরণ করতে হবে। KYC করতে হলে আপনাকে নিজের নাম, ঠিকানা, PAN নম্বর, ব্যাংকের নথি, নমিনেশন ইত্যাদি জমা করতে হবে। আপনি কোনো AMC থেকে বা registrar and transfer agent-এর কাছে অফলাইন KYC করতে পারেন অথবা অনলাইনে KYC করা যেতে পারে।
৪. SIP-এর জন্য রেজিস্ট্রেশন:
KYC পদ্ধতি সম্পন্ন হওয়ার পর পরবর্তী পদক্ষেপে আপনাকে SIP-র জন্য রেজিস্টার করতে হবে। আপনি অনলাইনে কোনো ওয়েবসাইট, অ্যাপ, AMC বা ব্রোকারের মাধ্যমে এই প্রসেসটি সম্পূর্ণ করতে পারেন।
এছাড়াও আপনি অফলাইনে SIP-র রেজিস্ট্রেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সরাসরি AMC-তে বা ব্রোকার অফিসে যেতে হবে এবং আবেদনপত্র ভর্তি করে জমা করতে হবে।
৫. মিউচ্যুয়াল ফান্ড স্কিম নির্বাচন:
SIP-র জন্য রেজিস্টার করার সময়ে আপনাকে ফান্ডের নাম উল্লেখ করতে হবে, যে ফান্ডে আপনি বিনিয়োগ করতে চান। আপনার বিনিয়োগের লক্ষ্য, ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং বিনিয়োগের সময়কাল বুঝে ফান্ড নির্বাচন করা উচিত। এছাড়াও ফান্ড নির্বাচনের আগে আপনাকে ফান্ডের পারফরমেন্স, expense ratio, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড ইত্যাদি দেখে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে।
৬. SIP-র অঙ্ক ও তারিখ নির্ধারণ:
এর পরবর্তী ধাপে কতটা পরিমাণ অর্থ কত সময় পরপর আপনি বিনিয়োগ করতে চান সেটি উল্লেখ করতে হবে। আনার নির্বাচিত অ্যামাউন্টটি নিয়মিত সময় পরপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। যদি অটো ডেবিটের নির্দেশ ব্যাংকে দেওয়া থাকে তাহলে অবশ্যই নিশ্চিত করা দরকার যে SIP যেদিন ডেবিট হবে তার আগে যেন পর্যাপ্ত অর্থ ব্যাংকে থাকে।
৭. আবেদনপত্র জমা:
রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণ করার পর সংশ্লিষ্ট AMC বা ব্রোকারের কাছে জমা করতে হবে। অনলাইন এবং অফলাইন দুইয়ের মাধ্যমেই আপনি আবেদনপত্র জমা করতে পারেন।
SIP করার আগে কী কী বিষয় বিবেচনা করা দরকার?
→ বিনিয়োগ লক্ষ্য: প্রতিটি ফান্ড স্কিমের নিজের নিজের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এবং সেইভাবেই গড়ে ওঠে ফান্ডগুলি। সেজন্য নিজের বিনিয়োগ লক্ষ্য বুঝে সিদ্ধান্ত নিন। যেমন, যদি আপনি দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে চান তাহলে equity fund সবচেয়ে উপযোগী, কারণ এটি দীর্ঘমেয়াদি কম অস্থির। আপনার বিনিয়োগ মেয়াদ যদি মাঝারি হয় তাহলে hybrid fund-এ বিনিয়োগের কথা ভাবতে পারেন। এবং স্বল্পমেয়াদের জন্য debt fund উপযুক্ত।
→ বিনিয়োগ মেয়াদ: আপনি কত সময় ধরে বিনিয়োগ অর্থাৎ SIP চালিয়ে যেতে চান সেটি দেখা দরকার। যেমন, যদি আপনি আগামী ৫ বছরের মধ্যে গাড়ি কিনতে চান তাহলে hybrid fund নির্বাচন করা যেতে পারে। বিনিয়োগ লক্ষ্য ৭-১০ বছরের হয়ে থাকলে equity fund সবচেয়ে উপযোগী।
→ ঝুঁকি: রিটার্ন ও ঝুঁকির পরিমাণ একে অন্যের সঙ্গে যুক্ত। রিটার্ন বেশি হলে সাধারণত আপনাকে বেশি ঝুঁকি নিতে হয়। আপনি যদি বেশি ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন আশা করেন তাহলে equity fund-এ SIP করতে পারেন। কিন্তু বেশি ঝুঁকি যদি না নিতে চান তাহলে debt বা hybrid fund আপনার পক্ষে উপযুক্ত। যেমন একজন কমবয়সি বিনিয়োগকারী যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তাহলে তার জন্য তিনি বেশি ঝুঁকি নিতেই পারেন। কিন্তু বয়স যত বাড়তে থাকবে ঝুঁকির পরিমাণ কথাতে equity exposure কমিয়ে debt-এ বেশি বিনিয়োগ করা উচিত।
→ এছাড়াও ফান্ডের ফলাফল কেমন, ফান্ড ম্যানেজারের অতীতের রেকর্ড কেমন, AMC-র expense ratio কত, exit load থাকলে সেটি কত ইত্যাদি আগে থেকে জানা দরকার।





