আপনি যদি চান আপনার অর্থ বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে এবং তার পাশাপাশি ডাইভারসিফিকেশনের সুযোগও পাবে তাহলে সেক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ড হল সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম যেখানে এই দুই সুবিধাই পাওয়া যাবে। মিউচ্যুয়াল ফান্ড এইরকম একাধিক সুবিধা প্রদান করার পরও বিনিয়োগকারীদের কাছে একটি বিষয় অসুবিধা তৈরি করতে পারে এবং সেটি হল mutual fund overlap। আজকে আমরা জানব মিউচ্যুয়াল ফান্ড ওভারল্যাপ বিষয়টি কী, এবং কীভাবে বিনিয়োগকারীরা এটি সম্পর্কে জানবেন ও পোর্টফোলিও-র ডাইভারসিফিকেশন বজায় রাখতে পারবেন।
মিউচ্যুয়াল ফান্ড ওভারল্যাপ কী?
যখন কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওর দুই বা তার বেশি মিউচ্যুয়াল ফান্ড একই ধরনের সিকিউরিটি হোল্ড করে রাখে তখন সেই পরিস্থিতিকে মিউচ্যুয়াল ফান্ড ওভারল্যাপিং বলে। এই ধরনের overlap-এর ফলে মিউচ্যুয়াল ফান্ডের ডাইভারসিফিকেশনের সুবিধা কমে আসে। কারণ একই স্টক বা সেক্টর বা অ্যাসেট ক্লাসের এক্সপোজার বেশি হলে ফান্ডটি well-diversed হওয়ার সুযোগ কম পায়। যেমন, যদি কোনো বিনিয়োগকারী দুটি লার্জ ক্যাপ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করেন তাহলে দুটি ফান্ডের holding-এ L&T, SBI, Reliance Industries Ltd., ITC-এর মতো ব্লু চিপ কোম্পানি থাকার সম্ভাবনা বেশি। এর ফলে কোনো একটি সেক্টর বা নির্দিষ্ট কোনো একটি স্টকে over-exposure তৈরি হতে পারে এবং এর ফলে diversification কমে যায়। অনেক বিনিয়োগকারী একাধিক ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করে ফেলেন এবং overlap-এর অসুবিধা না বুঝেই ডাইভারসিফিকেশনের সুযোগ হারান। যদিও এটা ঠিক যে সম্পূর্ণরূপে আপনি overlap এড়িয়ে চলতে পারবেন না। তবে কিছু কৌশল মেনে চললে তার প্রভাব কিছুটা কমানো যাবে। তার আগে জেনে নেওয়া যাক ওভারল্যাপ কেন চিন্তার বিষয় হতে পারে।
Overlap-এর প্রভাব:
→ Diversification কমে যাওয়া: মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের প্রাথমিক উদ্দেশ্যেই হল diversification। Overlap-এর কারণে একই সিকিউরিটিতে বিনিয়োগ সীমাবদ্ধ থাকে, ফলে diversification-এর সুযোগ কমে।
→ ঝুঁকি বেড়ে যাওয়া: যখনই একই সেক্টর অথবা স্টকে over-exposure হয়, তখন ঝুঁকি অনেকটাই বেড়ে যায় কারণ মার্কেট যে সময় নিম্নমুখী থাকে তখন একই ধরনের কোনো সেক্টর বা নির্দিষ্ট কোনো স্টকেও মন্দা দেখা দেয় যা সমগ্র পোর্টফোলিওর ফলাফল খারাপ করে দেয়।
→ পোর্টফোলিওর কার্যকারিতা কমে যাওয়া: যে-কোনো বিনিয়োগে ঝুঁকি এবং রিটার্নের মধ্যে একটি সামঞ্জস্য রাখা দরকার। Overlapping-এর কারণে যেহেতু অপ্রয়োজনীয় হোল্ডিং বেড়ে যায়, তাই পোর্টফোলিওর কার্যকারিতা কমে আসে।
→ লক্ষ রাখার সমস্যা: কোনো একটি স্টক বা সেক্টরে এক্সপোজার ঠিক কতটা তা নজর রাখা অসুবিধার হতে পারে overlapping-এর কারণে।
আপনার পোর্টফোলিও overlapped কিনা দেখবেন কীভাবে?
একাধিক উপায়ে জানা যায় কোনো পোর্টফোলিও overlapped কিনা।
- ফান্ডের হোল্ডিং দেখুন: বিনিয়োগকারীরা অবশ্যই নিজেদের পোর্টফোলিওর হোল্ডিং-এ নজর রাখবেন। কীভাবে দেখবেন সেটি? মূলত ফান্ডের holding বিবরণীতেই সেই বিষয়ে আপনি জানতে পারবেন। তাছাড়াও প্রতিমাসে বা ঐমাসিকে ফান্ডের ফ্যাক্টশিটে সাধারণত হোল্ডিং-এর তথ্য থাকে। সেখান থেকেই কোন স্টক বা সিকিউরিটিগুলি একাধিক ফান্ডে রয়েছে সেগুলি লিখে রাখুন।
- অনলাইন টুলের সাহায্য: অনলাইনে অনেক ওয়েবসাইট বা বিনিয়োগ মাধ্যম দেখতে পাওয়া যায় যেখানে বিভিন্ন টুলের সাহায্যে দেখা যেতে পারে মিউচ্যুয়াল ফান্ডের ওভারল্যাপের বিষয়টি। খুব সহজেই ব্যবহার করা যায় এই টুলগুলি। আপনাকে শুধুমাত্র নিজের পোর্টফোলিওর ফান্ডের নাম লিখতে হবে এবং অনলাইন টিল সহজেই overlapping holdingগুলি দেখাবে এবং তাদের শতকরা হিসেবও দেখিয়ে দেবে।
- Sector allocation দেখুন: আপনার ফান্ডের সেক্টরভিত্তিক অ্যালোকেশন দেখুন। যদি দেখা যায় কোনো বিশেষ সেক্টর যেমন IT, defence, FMCG ইত্যাদিতে যথেষ্ট বেশি overlap রয়েছে তাহলে বুঝতে হবে ফান্ডের ডাইভারসিফিকেশন কম রয়েছে।
আগেই বলা হয়েছে যে, সম্পূর্ণভাবে overlapping এড়ানো সম্ভব নয়। তা সত্ত্বেও diversification বজায় রেখে overlap কমানো যেতে পারে। তার মধ্যে একটি উপায় হল, আপনাকে আলাদা আলাদা ফান্ড ক্যাটাগরিতে বিনিয়োগ করতে হবে।
আলাদা আলাদা ক্যাটাগরিতে বিনিয়োগ করলে overlap-এর সম্ভাবনা কমে। তার কারণ একেকটি ক্যাটাগরি আলাদা ধরনের সিকিউরিটি হোল্ড করে। যেমন আপনি মোট বিনিয়োগের 60% লার্জ ক্যাপে, 30% মিড ক্যাপে এবং 10% স্মল ক্যাপে বিনিয়োগ করতে পারেন অথবা যদি আপনি বেশি ঝুঁকি নিতে স্বাচ্ছন্দ্য হন তাহলে 60% small cap-এ, 20% large ও mid cap-এ এবং 10% কোনো sectoral fund-এ বিনিয়োগ করতে পারেন।
এছাড়াও একই ফান্ড হাউসের একই বিনিয়োগ পদ্ধতির কারণেও overlap-এর সমস্যা দেখা দিতে পারে। ফলে সেক্ষেত্রে আলাদা AMC বা asset management company থেকে ফান্ড নির্বাচন করা যেতে পারে।
অর্থাৎ,
1. Large, mid, small, sectoral ইত্যাদি আলাদা ক্যাটাগরির ফান্ডে বিনিয়োগ ওভারল্যাপের সমস্যা কমায়।
2. একই ধরনের দুটি বা তার বেশি ফান্ডে বিনিয়োগ করা উচিত না, যেমন দুটি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করলে overlap-এর সম্ভাবনা বেড়ে যায়।
3. নিজের পোর্টফোলিওতে নিয়মিত নজর রাখুন।





