buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

মার্কিন-ইরান যুদ্ধের উত্তেজনায় নিরাপদ বেশকিছু শেয়ার; টাটা কনজিউমার ও HUL-সহ FMCG সেক্টরের শেয়ার ৩% বৃদ্ধি পেয়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ সেক্টর থেকে সরে এসে তুলনামূলক নিরাপদ বা ডিফেন্সিভ শেয়ারে বিনিয়োগ করছেন। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝে ভারতীয় বাজারে FMCG খাত আপাতত বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে উঠে এসেছে। ফলে এই খাতের শেয়ারে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 

July 18 New in article ads By Sir

বাজারে বিশেষভাবে নজরে এসেছে টাটা কনজিউমার প্রোডাক্টস এবং হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের শেয়ার। বেলার লেনদেনে এই দুই সংস্থার শেয়ার প্রায় ২% থেকে ৩% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে FMCG খাতের অন্যান্য বড় সংস্থা যেমন – নেসলে ইন্ডিয়া (Nestle India) এবং ITC লিমিটেডের শেয়ারেও ইতিবাচক গতি দেখা গেছে। আন্তর্জাতিক সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার গতি দেখা গেছে। আন্তর্জাতিক সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও FMCG সেক্টর বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগকারীরাও সেক্টরটি নির্বাচন করছেন। কারণ এই খাতের পণ্য খাবার, সাবান, টুথপেস্ট, চা, বিস্কুট সহ দৈনন্দিন জীবনে ব্যবহারকারী সামগ্রী। যা মানুষ অর্থনৈতিক মন্দার সময়েও কেনা বন্ধ করেন না। 
তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে অনিশ্চয়তা যত বাড়ছে, বিনিয়োগকারীদের একাংশ ততই নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তাই FMCG সহ ডিফেস্ন সেক্টরও উল্লেখযোগ্য। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতি প্রকৃতি আগামী কয়েক সপ্তাহে ভারতীয় শেয়ার বাজারের দিক নির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই তেলের দাম বাড়লে পরিবহন খরচ, প্যাকেজিং এবং কাঁচামালের দাম বাড়তে পারে। এর ফলে ভবিষ্যতে FMCG কোম্পানিগুলির উৎপাদন ব্যয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading