buzywithinfoBuzy With Info
Everything About Business
IFig

আগামী সপ্তাহে বৃহত্তম স্টেনলেস স্টিল ওয়্যার কোম্পানির IPO বাজারে আসছে! কত টাকা সংগ্রহ করবে কোম্পানি?

বৃহত্তম স্টেনলেস স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলো বনসল ওয়্যারের (Bansal Wire)। যা দেশের দ্বিতীয় বৃহত্তম স্টিল ওয়্যার উৎপাদনকারী কোম্পানি হিসেবেও পরিচিত। সংস্থাটি অটোমোটিভ, জেনারেল ইঞ্জিনিয়ারিং, পরিকাঠামো, হার্ডওয়্যার, কনজিউমার ডিউরেবলস, বিদ্যুৎ এবং ট্রান্সমিশন, কৃষি এবং অটো রিপ্লেসমেন্টের সেক্টরে তাদের পণ্য সরবরাহ করে। এবার তারা বাজারে আনছে নিজেদের IPO। বনসল ওয়্যারের পাবলিক অফারটি বুক বিল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে করা হচ্ছে।

2 1

বৃহত্তম স্টেনলেস স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানির IPO সাবস্ক্রিপশন শুরু হবে আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ৩ জুলাই, ২০২৪ তারিখ এবং বন্ধ হবে শুক্রবার অর্থাৎ ৫ জুলাই, ২০২৪। জানা যাচ্ছে কোম্পানিটি IPO লঞ্চের মাধ্যমে বাজার থেকে ৭৪৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এছাড়া বনসল ওয়্যারের পক্ষ থেকে IPO-এর প্রতিটি শেয়ারের প্রাইস ব্যান্ড ২৪৩ টাকা থেকে ২৫৬ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীরা ন্যূনতম ৫৮ টি শেয়ারের জন্য বিড করতে পারবেন। 

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

স্টেনলেস স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানির IPO- তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রয়েছে ৫০%, খুচরা বিনিয়োগকারীদের জন্যে রয়েছে ৩৫% এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বা নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্যে ১৫% শেয়ার বিডের সুযোগ রয়েছে। এছাড়া কোম্পানির জানিয়েছে তারা IPO থেকে প্রাপ্ত অর্থের একাংশ ঋণ পরিশোধের জন্য ব্যবহার করবে। আর এক অংশ কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে এবং অন্যান্য কর্পোরেট কাজে খরচ করার পরিকল্পনা করছে। 

IPO

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading