buzywithinfoBuzy With Info
Everything About Business
ipofiggg

সাবস্ক্রিপশন শুরু হতেই দারুণ গতি! দ্বিতীয় দিনে কেমন পারফরম্যান্স Sahaj Solar IPO- এর?

গতকাল অর্থাৎ ১১জুলাই থেকে Sahaj Solar IPO সাবস্ক্রিপশন শুরু হয়েছে এবং বিনিয়োগকারীরা ১৫ জুলাই পর্যন্ত IPO– তে বিড করতে পারবে। তবে সাবস্ক্রিপশনের দ্বিতীয় দিনেই বাজিমাত IPO। গতকাল থেকে শুরু করে আজ অব্দি ৭০ গুণিতকে সাবস্ক্রিপশন এসেছে। আজ অর্থাৎ ১২জুলাই শুক্রবার IPO ৭০.১৫ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে। যার মধ্যে ১১৯ বার সাবস্ক্রাইব করে রিটেল ইনভেস্টররা। 

3

IPO লঞ্চ করার আগে সহজ সোলার (Sahaj Solar) জানিয়েছিল যে, কোম্পানিটি IPO- এর মাধ্যমে বাজার থেকে ৫২.৫৬ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। যার জন্য বাজারে ২৯ লাখ ২০ হাজার শেয়ার ছাড়ছে সংস্থা। IPO এর মোট শেয়ারের ৩৫% অ্যালোকেশন রিটেলার ইনভেস্টার, ৫০% ইনস্টিটিউশনাল এবং ১৫% অন্যান্য বিনিয়োগকারীদের জন্য ধার্য করে সোলার সংস্থাটি। আর এই IPO- তে বিনিয়োগ করার ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে এক লটে ৮০০টি শেয়ার কিনতে হবে। 

কোম্পানি IPO- এর প্রাইজ রেঞ্জ ১৭১ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে রেখেছে। আর প্রত্যেক শেয়ারের ফেস ভ্যালু রেখেছে ১০ টাকা। সেই জায়গায় ১২ জুলাই, শুক্রবার অর্থাৎ আজ গ্রে মার্কেটে সহজ সোলারের IPO ২০৮ টাকা প্রিমিয়ামে বিক্রি হয়েছে। বিভিন্ন ব্রোকারেজ সংস্থার গণনা বলছে যে, এই IPOটি ৩৩৮ টাকায় লিস্টিং হবে। অর্থাৎ বিনিয়োগকারীরা লিস্টিং হবে। অর্থাৎ বিনিয়োগকারীরা লিস্টিং- এর দিনই ১১৫.৫৬% রিটার্ন পেতে পারেন। 

1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading