সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) মঙ্গঁলবার অর্থাৎ ১৬জুন, ২০২৪ তারিখে Mutual Fund (MF) এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস (PMS)- এর মধ্যে ব্যবধান পূরণ করতে একটি নতুন পণ্য বিভাগ বা সম্পদ শ্রেণি চালু করার প্রস্তাব দিয়েছে। যেখানে SEBI নতুন পণ্য বিভাগের অধীনে নূন্যতম বিনিয়োগ প্রতি বিনিয়োগকারীর জন্য ১০ লাখ টাকা প্রস্তাব করেছে।
বাজার নিয়ন্ত্রক বলেছে, নতুন সম্পদ শ্রেণিতে বিনিয়োগকারীরা বিপুল পরিমাণে সম্পদে বিনিয়োগ এবং আগের তুলনায় বেশি ঝুঁকি নিতে সক্ষম হবে। আর তার লক্ষ্য থাকবে unregistered এবং unauthorised বিনিয়োগ পণ্যের বিস্তার রোধ।
সেবির প্রস্তাবিত নতুন পণ্য বিভাগ চালু করার জন্য প্রস্তাবিত কন্সালটেসন পেপারে বলেছে, নতুন পণ্য বিভাগ একটি নিয়ন্ত্রিত পণ্য অফার করে MF এবং PMS- এর মধ্যে ব্যবধান পূরণ করতে তৈরি হচ্ছে। নতুন এই সম্পদ শ্রেণীর নামকরণের সুপারিশ চলছে পাশাপাশি। কারণ নিয়ন্ত্রক MF এবং PMS- এ উপলব্ধ অন্যান্য বিনিয়োগ পণ্য থেকে এটিকে আলাদা করতে চায়।
সেবি জানিয়েছে নতুন সম্পদ বিভাগে বিনিয়োগকারী প্রতি ১০ লাখ টাকার ধার্য করা হয়েছে। এছাড়াও বিনিয়োগকারীরা নতুন সম্পদ শ্রেনীর অধীনে বিনিয়োগ করার জন্য সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP), সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) এবং সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান (STP)- এর মতো বিনিয়োগ বিকল্পের সুবিধা পাবেন।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






