Article By – সুনন্দা সেন

LIC ( Life Insurance Corporation)-নিয়ন্ত্রিত IDBI ব্যাংক লিমিটেড শনিবার অর্থাৎ আজ (৪ অক্টোবর) তাদের মোট ব্যবসায় বার্ষিক ১২% বৃদ্ধির কথা জানিয়েছে। যা ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ৫,৩৩,৮৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এটি আবার গত বছরের একই সময়ের ৪,৭৮,৫৪৭ কোটি টাকার তুলনায়। প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট আমানত ৯% বৃদ্ধি পেয়ে ৩,০৩,৫৩১ কোটি টাকাতে পৌঁছেছে, যা এক বছর আগের ২,৭৭,৬০২ কোটি টাকা থেকে বেশি।
এছাড়া ব্যাংকের স্বল্পমূল্যের CASA আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৯,০৫৬ কোটি টাকা, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে ১,৩৩,৬৩৯ কোটি টাকা থেকে ৪% বৃদ্ধি। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিট অগ্রিম ১৫% বৃদ্ধি পেয়ে ২,৩০,৩০৮ কোটি টাকাতে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের মধ্যে ছিল ২,০০,৯৪৪ কোটি টাকা। ঋণদাতার নিট মুনাফা গত বছরের তুলনায় ১৬.৮% বেড়ে ২,০০৭.৪ কোটি টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১,৭১৯.৩ কোটি টাকা ছিল। তবে ত্রৈমাসিকের জন্য নিট সুদের আয় (NII) ২% কমে ৩,১৬৫.৮ কোটি টাকা হয়েছে। মূল ত্রৈমাসিকের জন্য NII দাঁড়িয়েছে ৩,২৩২.৮ কোটি টাকায়।
মার্চ প্রান্তিকে ২,৭৫৯.৩৭ কোটি টাকার প্রভিশন রিট-ব্যাকের তুলনায়, ৩৮৫.৩ কোটি টাকার প্রভিশন রিট-ব্যাকের ফলেও মূলধন বৃদ্ধি পেয়েছে। এই প্রান্তিকে সম্পদের মানের প্রবণতা (Asset quality trends) মিশ্রিত হয়েছে। শেষ ত্রৈমাসিকের মোট NPA (Non-Performing Asset) মার্চ মাসের পর ২.৯৮% থেকে ২.৯৩% হয়েছে, যেখানে নেট NPA মার্চ মাসে ০.১৫% থেকে ০.২১% হয়েছে। IDBI ব্যাংকের সম্পদের উপর রিটার্ন বা RoA( Return on Assets) ২.০১% এ উন্নীত হয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১৮ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের নিট সুদের মার্জিন গত বছরের ৪.১৮% থেকে ৫০ বেসিস পয়েন্ট কমে ৩.৬৮% হয়েছে। যার পরে শুক্রবার (৩ অক্টোবর) বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE-তে IDBI ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম ০.২০ টাকা বা ০.২২% বেড়ে ৯২.৫৮ টাকায় শেষ হয়েছে। আবার NSE বা ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে LIC-নিয়ন্ত্রিত ব্যাংকটির শেয়ার ০.২৫ পয়েন্ট বা ০.২৭% বেড়ে ৯২.৬০ টাকায় লেনদেন শেষ করেছে।




