buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

স্বল্প মেয়াদের FD স্কিমে পেতে পারেন ৭.৭৫% সুদ! কোন ব্যাংকের এবং কাদের জন্য এই বিশেষ স্কিম?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের অন্যতম বিনিয়োগ বিকল্প ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD, তা সকলেই জানেন। যে কারণে প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের আকৃষ্ঠ করার জন্য সুদের হার পরিবর্তিত করার পাশাপাশি বিভিন্ন FD স্কিম চালু করেছে। SBI- এর FD স্কিমের বিষয় আপনারা অনেকেই জানেন। তবে একথা জানেন কি! ব্যাংক অফ বরোদা বা BOB গ্রাহকদের জন্য স্পেশাল FD স্কিম চালু করেছে। যে স্কিমে বিনিয়োগের জন্য আপনারা মাত্র দুটি মেয়াদ পাবেন। অবশ্য তা খুবই অল্প দিনের জন্য। যে কারণে BOB- এর FD স্কিমটিকে স্বল্প মেয়াদি FD স্কিমও বলা যায়। 

9

ব্যাংক অফ বরোদা ‘Monsoon Dhamaka’ নামে ফিক্সড ডিপোজিট স্কিম লঞ্চ করেছে। আর দুটি ভিন্ন মেয়াদে এই স্কিমে BOB গ্রাহকদের ৭.১৫% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদ অফার করে থাকে। এক্ষেত্রেও ব্যাংকটি সাধারণ গ্রাহকদের তুলনায় সিনিয়র সিটিজেন বা প্রবীণ গ্রাহকদের ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ অফার করে থাকে। 

চলুন তবে সাধারণ গ্রাহক (১৮ থেকে ৬০ বছর বয়সী) এবং প্রবীণ গ্রাহক (৬০ বছরের বেশী বয়সী)– দের সুদের হার কেমন তা দেখে নেওয়া যাক।:-


ফিক্সড ডিপোজিটের মেয়াদ
বার্ষিক সুদের হার
সাধারণ গ্রাহকপ্রবীণ গ্রাহক
৩৩৩ দিন৭.১৫%৭.৬৫%
৩৯৯ দিন৭.২৫%৭.৭৫%
New in article ads By Sir

ব্যাংক অফ বরোদার ‘Monsoon Dhamaka’ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই প্রাপ্ত বয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়সী হতে হবে। অবশ্যই ভারতীয় হতে হবে। এর সাথে যে সকল দেশবাসীর আধার কার্ড, প্যান কার্ড সহ প্রয়োজনীয় ডকুমেন্ট থাকবে তারা BOB – এর এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading