Article By – সুনন্দা সেন

ফিক্সড ডিপোজিট হলো এমন একটি সঞ্চয় পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময় ধরে টাকা ব্যাংকে রাখা যায় এবং মেয়াদ শেষ সুদসহ ফেরত পাওয়া যায়। FD বা ফিক্সড ডিপোজিট সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি রিটার্ণ প্রদান করে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য অনেক ব্যাংক অতিরিক্ত প্রিমিয়াম সুদের হার অফার করে থাকে। এবারেও এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। ভারতের ব্যাংকিং খাত সিনিয়র সিটিজেনদের জন্য বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত কিছু ব্যাংক ৩ বছরের FD-তে সর্বোচ্চ ৮% পর্যন্ত বার্ষিক সুদের হার অফার করছে।
এই সুবিধে সাধারণত ছোট বা স্মল ফাইন্যান্স ব্যাংক এবং কিছু প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বড় PSU ব্যাংকগুলো তুলনামূলক কম সুদের হার প্রদান করে। তবে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো প্রায়শই ৭.৭% থেকে ৮% পর্যন্ত রেট অফার করছে। বিশেষ বার্তা হলো, FD থেকে প্রাপ্ত সুদের ওপর ট্যাক্স প্রযোজ্য হতে পারে, বিশেষ করে যদি বার্ষিক সুদের হার নির্দিষ্ট পরিমাণের উপরে হয়। তাই বিনিয়োগকারীদের ট্যাক্স সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের আগে যাচাই করা অবশ্য।
এছাড়া হাতে গোনা কয়েক দিনের মধ্যে এই অফার পেতে চাইলে ব্যাংকগুলির নাম জানা জরুরি। দেশের যেসকল ব্যাংকগুলি ৩ বছরের FD-তে সিনিয়র সিটিজেনদের ৭.২৫%-৮% পর্যন্ত সুদের হার অফার করছে, তারা হলো –
| ব্যাংকের নাম | ৩ বছরের FD-তে সুদের হার |
| AU স্মল ফাইন্যান্স ব্যাক | ৭.৬% |
| জানা স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮% |
| উজ্জ্বীবন স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.৭% |
| স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.৫% |
| সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.৪৫% |
| ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.৫% |
| উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮% |
| সিভালিক স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.২৫% |




