buzywithinfoBuzy With Info
Everything About Business
BSE

মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারে ধীর গতির ইঙ্গিত; ঝুঁকি নিয়ন্ত্রণে বিনিয়োগে বাড়তি সতর্কতার পরামর্শ বিশ্লেষকদের

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ার বাজারে নতুন সপ্তাহ শুরু হচ্ছে সতর্কতার সাথে। বাজার বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের স্পষ্টভাবে পরামর্শ দেওয়ার সাথে জানাচ্ছে যে এই মুহুর্তে আক্রমনাত্মকভাবে নতুন করে বিনিয়োগ না করে বরং মূলধন সুরক্ষায় বেশি গুরুত্ব দেওয়া উচিত। গত সপ্তাহে নিফটি৫০ এবং BSE (Bombay Stock Exchange) সেনসেক্সে অস্থিরতা বেশ চোখে পড়ার মতো ছিল। একদিকে বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা, অন্যদিকে বিদেশী বিনিয়োগকারীদের বা FII-দের অনিয়মিত অংশগ্রহণ সহ সব মিলিয়ে বাজারে স্থিতিশীলতার অভাব স্পষ্ট। 

10

বিশেসজ্ঞদের মতে, এই মুহুর্তে বাজারে কোনও শক্তিশালী দিকনির্দেশক নেই। ফলে সামান্য খবরেও বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে। বিশেষ করে আমেরিকার সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তা এবং বিশ্ব অর্থনীতির ধীরগতির প্রভাব ভারতের বাজারেও পড়ছে। IT ও রপ্তানি নির্ভর সেক্টরগুলিতে চাপ স্পষ্ট। বৈশ্বিক চাহিদা এখনও পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি, ফলে এই সেক্টরগুলিতে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলি গত কয়েক মাসে ভালো পারফর্ম করলেও এখন সেখানে সামান্য ধীরগতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 

এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনই বড় ঝুঁকি নেওয়ার সময় নয়। বরং বিনিয়োগকারীদের উচিত – ধীরে চলা, নগদ অর্থের পরিমাণ কিছুটা বাড়িয়ে রাখা এবং প্রতিটি বিনিয়োগে সতর্ক থাকা। প্রযুক্তিগত দিক থেকে দেখলে, নিফটি ৫০-এর জন্য ২২,৮০০ থেকে ২৩,০০০-এর মধ্যে শক্তিশালী সাপোর্ট রয়েছে। অন্যদিকে ২৩,৫০০ থেকে ২৩,৭০০ স্তরে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। এই রেঞ্জ অতিক্রামক করলেই বাজারের পরবর্তী দিক পরিস্কার হবে। তবে কি এখন এই বিনিয়োগ একেবারেই বন্ধ রাখা উচিত? 

বিশেষজ্ঞদের উত্তর, একেবারেই তা নয়। তবে বিনিয়োগ করতে হলে ধাপে ধাপে অর্থাৎ SIP পদ্ধতিতে করা ভালো। এতে বাজারের ওঠানামার ঝুঁকি কিছুটা কমে। এছাড়া ভালো ফান্ডামেন্টাল রয়েছে এমন শেয়ারে উপর নজর রাখা জরুরি। FMCG এবং ব্যাংকিং সেক্টর তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায়, এই সেক্টরগুলিকে অনেকেই নিরাপদ বলে মনে করছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading