সম্প্রতি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (এফডি)-এর উপর সুদের হারে পরিবর্তন করল উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। বর্তমান সময় টাকা জমাবার একটি দারুণ মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (এফডি)। এতে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী খুব সহজে নিশ্চিত ও ভালো রিটার্ন পেতে পারেন।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য ৪ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদের হার অফার করছে। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এফডি-এর নতুন রেটগুলি ১ মে ২০২৪ তারিখ থেকে কার্যকর হয়েছে৷
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক-এর ফিক্সড ডিপোজিট (এফডি) রেট:
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৪ শতাংশ সুদের হার অফার করছে।
৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৪.৭৫ শতাংশ সুদের হার দেওয়া হবে।
৯১ দিন থেকে ৬ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৫.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
১৮১ দিন থেকে ৩৬৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৬.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।

৩৬৫ দিন থেকে ৬৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৮ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
৭০০ দিন থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৮.২৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
২-৩ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৮.৫০ শতাংশ সুদের হার দেওয়া হবে।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর বাকি গ্রাহকদের থেকে সিনিয়র সিটিজেনদের বেশি সুদ অফার করে।




