Article By – সুনন্দা সেন

সম্প্রতি প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলি অনুসারে, ভারত সরকার UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসে ২০০০ টাকার বেশি লেনদেনের উপর গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা GST আরোপের একটি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানা গেছে। যেহেতু UPI দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই কর আরোপের বিষয়টিতে সাধারণ জনগন থেকে শুরু করে ছোট ব্যবসার মালিকদের কপালে চিন্তার ভাজ লক্ষ্য করা যাচ্ছে। জানা যাচ্ছে যে, ২০০০ টাকার বেশি মূল্যের ডিজিটাল পেমেন্টগুলিকে GST কাঠামোর আওতায় আনা হবে। পরিকল্পনাটি অনুমোদিত হলে, উচ্চ মূল্যের লেনদেনের উপর ১৮% GST আরোপ করা হতে পারে।
যদিও সম্পূর্ণ বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে। তবে এই প্রস্তাব দেশের ফ্রি এবং ফ্রেন্ডলি ডিজিটাল পেমেন্টে ক্ষেত্রে একটি উল্লেখোগ্য পরিবর্তন আনবে। যদি এই নিয়ম বাস্তবায়িত হয় তবে ব্যক্তিগত ভাবে যারা UPI নির্ভরশীল তাদের রেন্ট (ভাড়া), মুদিখানা বিল, ডাইনিং আউটের মতো রুটিন পেমেন্টের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে তাদের উপর প্রভাব ফেলবে, যারা কার্ডের পরিবর্তে UPI-এ লেনদেন পছন্দ করে। এছাড়া যে সকল ছোট ব্যবসায়ী বেশি UPI পেমেন্ট গ্রহণ করেন তাদের GST-এর আওতায় আনা হতে পারে। যার ফলে ব্যবসায়ীদের উপর বোঝা এবং পরিচালনা খরচ বাড়িয়ে দিতে পারে।
চলুন দেখে নেওয়া যাক UPI-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট বাউন্ডারি অতিক্রম করলে GST সংক্রান্ত যে যে নতুন সীদ্ধান্ত আরোপিত হতে পারে, তা হলো:-
- ২০০০ টাকার বেশি UPI পেমেন্টের ক্ষেত্রে GST প্রযোজ্য হতে পারে। যা এড়াতে ছোট ছোট লেনদেন করতে পারেন। তবে তাতে ঝুঁকি রয়েছে।
- নতুন GST পরিকাঠামোতে পিয়ার-টু-পিয়ার এবং মার্চেন্ট লেনদেন, উভয়ই অন্তর্ভুক্ত করা যেতে পারে।
- প্রস্তাবিত UPI লেনদেনের ক্ষেত্রে GST হার সম্ভবত ১৮%-এর কাছাকাছি হবে।
- অবশ্য উক্ত বিষয় ভারতে সরকার কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি।




