buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

ব্যাংকে FD তেই মিলছে ৭% এর বেশি সুদ! তালিকায় কোন কোন ব্যাংকের নাম রয়েছে? আপনিও জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সেই অতীত থেকে বর্তমান সময় অব্দি বিনিয়োগের নিরাপদ বিকল্প হলো ফিক্সড ডিপোজিট। জনপ্রিয় বিনিয়োগ বিকল্পটি দেশের প্রত্যেক বিনিয়োগকারীদের মাঝে অত্যন্ত প্রয়োজনীয় এবং পছন্দের। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিট বা FD অন্যতম বিনিয়োগ বিকল্প দীর্ঘ সময় ধরে। কারণ বয়সজ্যেষ্টরা নিরাপদে বিনিয়োগ করতে পছন্দ করেন। এবার জানা যাচ্ছে যে ভারতের ৭টি বড় ব্যাংক ৭% এর বেশি সুদের হার অফার করছে। 

6 2

চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক ৭টি ব্যাংকের নাম এবং তাদের অফার করা সর্বোচ্চ সুদের হার। প্রথমেই জানিয়ে রাখি, সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি সুদ পান প্রবীণ গ্রাহকরা। ব্যাংকের তালিকা হলো :

  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI: এটি দেশের বৃহত্তম সরকারি ব্যাংক ৷ SBI ২ থেকে ৩ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের ৭% এবং বয়স্ক নাগরিকদের ৭.৫০% সুদ দিচ্ছে। 
  • ICICI ব্যাংক: এই জনপ্রিয় ব্যাংকটি ১৫ মাস থেকে ১৮ মাসের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের ৭.২৫% এবং সিনিয়র নাগরিকদের ৭.৮০% সুদ দিচ্ছে ।
  • BOB বা ব্যাংক অফ বরোদা: BOB ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের ৭.৩০% এবং বয়স্ক নাগরিকদের ৭.৮০% সুদ দিচ্ছে ।
  • ফেডারেল ব্যাংক: এই ভারতীয় ব্যাংক 777 দিনের ফিক্সড ডিপোজিট বা FD – তে সাধারণ নাগরিকদের ৭.৪০% এবং  প্রবীণ নাগরিকদের ৭.৯০% সুদ অফার করছে। 
  • HDFC ব্যাংক: ভারতের প্রথম সারির ব্যাংকগুলির মধ্যে অন্যতম এই ব্যাংক। HDFC ব্যাংক তার গ্রাহকদের ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাস মেয়াদের জন্য সাধারণ নাগরিকদের ৭.৪০% সুদ দেয়। একই সময়ে, প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৭.৯০% পর্যন্ত। 

কোটাক মহিন্দ্রা (Kotak Mahindra) ব্যাংক: কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার সাধারণ গ্রাহকদের ৩৯০ থেকে ৩৯১ দিনের স্থায়ী আমানতে ৭.৪%% সুদের হার অফার করছে। একই সময়ে, প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্টের অতিরিক্ত সুবিধা প্রদান করে অর্থাৎ ৭.৯০% সুদ দিচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading