Article By – সুনন্দা সেন

এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট কাটের পর, দেশীয় ব্যাংকগুলির তরফ থেকে ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য সুদের হার হ্রাস করা হচ্ছে। ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগ করলে নির্ধারিত পরিমাণের রিটার্ন পাওয়া যায়। এছাড়া এতে ঝুঁকি থাকে না, তাই সাধারণভাবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি এড়িয়ে যেতেই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীদের একটি বড় অংশ। তবে সম্প্রতিকালে ব্যাংকগুলির তরফে ঘন ঘন ফিক্সড ডিপোজিটের সুদের হার হ্রাস করা হচ্ছে। যা দেখে বিশেষজ্ঞ মহলের একাংশ বলছে, যারা ঝুঁকি বিহীন বিনিয়োগ করতে চান তাদের জন্য পোস্ট অফিসের সরকারি স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারেন।
সরকারি স্কিমগুলি কোনও ঝুঁকি ছাড়াই ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন অফার করে থাকে। এবারেও ঠিক একই রকম সুদের হার অফার করছে। যে কারণে এমন এক সময় পোস্ট অফিসের সরকারি স্কিমগুলি একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেরা পাঁচ স্কিমের বিষয়, যেগুলিতে বিনিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করা যায়:
- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম: অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক ৬.৫% থেকে 7% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। অপরদিকে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বার্ষিক ৭.৪% সুদের সুবিধা পাওয়া যায়।
- মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট: এই সরকার স্কিমটি বার্ষিক ৭.৫% সুদের হারের সুবিধা অফার করছে। তাই ফিক্সড ডিপোজিটের বিকল্প হিসাবে এই স্কিমটির বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SSCS: প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমটি বিনিয়োগের একটি দুর্দান্ত বিকল্প। পোস্ট অফিসের এই সরকারি স্কিম বার্ষিক ৮.২% সুদের হার অফার করে। আর স্কিমটিতে ধারা 80C –এর অধীনে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC: এই স্কিমটিও ফিক্সড ডিপোজিটের একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে। কারণ সরকারি স্কিমটি বার্ষিক ৭.৭% সুদের হার অফার করে থাকে। এছাড়া NSC- তেও কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।
কিষান বিকাশ পত্র বা KVP: ঝুঁকি মুক্ত বিনিয়োগের ক্ষেত্রে এই সরকারি স্কিমটিও একটি দুর্দান্ত বিকল্প। পোস্ট অফিসের এই স্কিমটি বার্ষিক ৭.৫% সুদের সুবিধা অফার করে থাকে।




