Article By – সুনন্দা সেন

যে সকল নাগরিকদের ব্যাংকের কাজ আগামী ১০ এপ্রিল, ২০২৫-এর জন্য তুলে রেখেছেন! তাদের কার্য সম্পন্ন নাও হতে পারে মহাবীর জয়ন্তির জন্য। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১০এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তি (Mahavir Jayanti)। তবে RBI-এর প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, আগামী বৃহস্পতিবার ব্যাংক ছুটি থাকবে। তবে সারা দেশের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য নয়। উল্লেখ করা বেশকিছু রাজ্যের ব্যাংক ১০ এপ্রিল বন্ধ থাকবে। এছাড়া চলতি সপ্তাহের শনিবার এবং রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।
RBI-এর লিস্ট অনুসারে আমেদাবাদ, আইজল, বেলাপুর, ব্যাঙ্গালোর, ভোপাল, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা, লক্ষনৌ, মুম্বাই, নাগপুর, নিউ দিল্লী, রায়পুর এবং রাচির মতো শহরগুলিতে ব্যাংক বন্ধ থাকবে। তবে গ্রাহকরা ATMs, UPI, নেট ব্যাংকিং ব্যবহার লেনদেন সম্পন্ন করতে পারবেন। এছাড়া আরও জানা যাচ্ছে যে আগরতলা, ভুবনেশ্বর, চন্দীগড়, দেরাদুন, গ্যাংটক, গৌহাটি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, ইটানগর, জম্বু, কটি, কহিমা, পানাজি, পাটনা, শিলং,শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাংক ১০ এপ্রিল খোলা থাকবে।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, জৈন ধর্মের এই উৎসব মার্চ বা এপ্রিল মাসে পালিত হয়। ‘মহাবীর জয়ন্তী’ মহাবীর জন্ম কল্যান নামেও পরিচিত। বিশ্বজুড়ে জৈন অনুসারীরা জৈন ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক মহাবীরের, জম্ন দিবস উদযাপন করেন। অবশ্য ১০ এপ্রিল, ১২ এপ্রিল এবং ১৩ এপ্রিল ছুটি থাকার পাশাপাশি, ১৫ এপ্রিল বাংলা নববর্ষের , হিমাচল দিব এবং বোহাগ বিহুর জন্য ব্যাংক বন্ধ থাকবে। অবশ্য এক্ষেত্রেও সমগ্র দেশ নয়, আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশের ব্যাংকগুলি বন্ধ থাকবে।




