buzywithinfoBuzy With Info
Everything About Business
Credit Card

Buy Now Pay Later— আপনাকে ঋণে জর্জরিত করছে না তো?

ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা আগে জিনিস কিনে পরে তার দাম মেটাই। ক্রেডিট কার্ডের এই সুবিধাই আমরা পাই BNPL বা Buy Now Pay Later থেকে। এই পরিষেবাটি সাধারণের কেনাকাটার অভ্যাসকে আমূল বদলে দিয়েছে। ফলে চিরাচরিত ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে অনেকেই এই পরিষেবার মাধ্যমে কেনাকাটা করছেন, যেখানে ইন্টারেস্ট ফ্রি পেমেন্টের সুবিধার পাশাপাশি তৎক্ষণাৎ রিওয়ার্ডের সুবিধাও পাওয়া যায়। কিন্তু পেমেন্টের সুবিধা থাকলেও এই পরিষেবাটির যথেচ্ছ ব্যবহার আর্থিক স্থিরতায় প্রভাব ফেলতে পারে। আজকে আমরা আলোচনা করব BNPL কী, কীভাবে কাজ করে, কী কী সুবিধা রয়েছে, অসুবিধাই বা কী আছে।

BNPL কী?

কোনো জিনিস কেনার পর তৎক্ষণাৎ পেমেন্ট না করে আগে কিনে পরে পেমেন্ট করাকে Buy Now Pay Later বলা হয়। অর্থাৎ আপনার কেনা জিনিসের জন্য আপনার হয়ে পেমেন্ট করে দেবে এই পরিষেবা। তারপর আপনাকে নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হবে, যার মধ্যে এই ঋণ আপনাকে ইন্সটলমেন্টে পে করতে হবে। 

কীভাবে কাজ করে BNPL?

যদিও এই পরিষেবা প্রদানকারী সংস্থা ভিন্ন ভিন্ন হয় এবং তাদের শর্তাবলিও আলাদা হয়, তবুও আমরা সামগ্রিকভাবে পদ্ধতিটি দেখাচ্ছি :

1. প্রথমে আপনাকে BNPL পরিষেবা প্রদান করে এমন একটি online retailer-এর কাছ থেকে জিনিস কিনতে হবে।

2. Checkout-এর সময় Buy Now Pay Later বিকল্পটি বাছতে হবে। 

3. প্রথমে অল্প কিছু অ্যামাউন্ট দিতে হবে।

4. তারপর শর্তাবলি মেনে বাকি অ্যামাউন্ট, ইন্টারেস্ট ফ্রি ইন্সটলমেন্টে পে করতে হবে। 

8 3

BNPL-এর সুবিধা: 

BNPL, ক্রেতাদের নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করে:

→ ক্রয় সুবিধা : যেহেতু কেনার সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হয় না, তাই বাজেট কম থাকলেও দামি জিনিস কেনার সুবিধা পাওয়া যায়।

→ ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট : বেশিরভাগ BNPL পরিষেবা যারা প্রদান করে তারা সময়মতো পেমেন্টের ওপর খুব সামান্য বা একেবারেই ইন্টারেস্ট চার্জ করে না। 

→ ফ্লেক্সিবল : আপনি নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে পারেন, সেই সুযোগ রয়েছে। 

→ ব্যবহারযোগ্যতা : লেনদেন সুরক্ষিত, স্বচ্ছ এবং বেশ সহজ।

BNPL-এর অসুবিধা : 

BNPL পরিষেবা আকর্ষণীয় হলেও, বেশ কিছু ঝুঁকি জড়িত থাকে এর সঙ্গে। চলুন জেনে যাক:

→ ইন্টারেস্ট রেট বেশি : অর্থ ফেরতের সময়সীমা যদি লং টার্ম হয় বা কোনো ক্ষেত্রে অর্থ ফেরত দিতে নির্ধারিত সময়ের থেকে দেরি হলে সাধারণ ক্রেডিট কার্ড বা লোনের তুলনায় বেশি সুদ দিতে হবে আপনাকে। 

→ সঞ্চয়ে ঘাটতি : BNPL-এর মাধ্যমে সহজে জিনিস কেনা যায়, যার ফলে impulsive buying habit তৈরি হয়। এতে দীর্ঘমেয়াদের আর্থিক লক্ষ্য পূরণে বাধা তৈরি হয়।

→ ঋণ বৃদ্ধি : BNPL-এর সহজে কেনার সুবিধার কারণে খরচ বেড়ে যায় এবং অযাচিত ঋণের পরিমাণ বাড়ে। 

ক্রেডিট স্কোরে BNPL-এর প্রভাব কী?

Buy Now Pay Later পরিষেবার কিছু ভালো এবং খারাপ প্রভাব রয়েছে ক্রেডিট স্কোরের ওপর।

ইতিবাচক প্রভাব : যদি আপনি সময়মতো টাকা পে করেন তাহলে ক্রেডিট স্কোর বাড়ে।

নেতিবাচক প্রভাব : যদি আপনি সময়ে পেমেন্ট বা করেন তাহলে প্রতি লেট পেমেন্টের জন্য আপনার ক্রেডিট স্কোর কমে যাবে এবং আপনাকে জরিমানা দিতে হবে। 

আর্থিক পরিস্থিতিকে চাপে না ফেলে কীভাবে BNPL ব্যবহার করবেন? 

  • শুধু কেনার তাগিদেই না কিনে, খুব প্রয়োজন পড়লে জিনিস কিনুন।
  • কোনোরকম জরিমানা বা ইন্টারেস্ট যদি এড়াতে চান তাহলে সময়মতো পে করুন।
  • BNPL-এর মাধ্যমে সেইসব জিনিসই কিনুন, যেগুলির টাকা রিপেমেন্টের সময় আপনি শোধ করতে পারবেন।

ফলে আলোচনা শেষে বোঝা গেল যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে নগদ অর্থের সঠিক পরিচালনার ক্ষেত্রে এটি চমৎকার একটি পরিষেবা। তবে ব্যবহারের সময়ে বিচক্ষণতা অবলম্বন না করলে অতিরিক্ত খরচ, ঋণ বৃদ্ধি, ক্রেডিট স্কোর কমে যাওয়া ইত্যাদি হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading