buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

ক্রিপ্টোকারেন্সি আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি বহন করে! RBI চেয়ারম্যান কী বললেন এই বিষয়?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ক্রিপ্টোকারেন্সি আর্থিক স্থিতিশীলতা (Financial Stability এবং monetary stability)-র জন্য বিশাল ঝুঁকি বহন করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ২৫ অক্টোবর বলেছেন, এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অর্থ সরবরাহের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে। পাশাপাশি তিনি নিজস্ব মতামত প্রকাশ করেছেন এই বিষয়। আর বলেছেন যে এটি এমন কিছু, যাকে আর্থিক ব্যবস্থার আধিপত্যের অনুমতি দেওয়া উচিত নয়। কারণ এতে আর্থিক স্থিতিশীলতার বিশাল ঝুঁকি রয়েছে। এছাড়া এটি ব্যাংকিং ব্যবস্থার জন্যও ঝুঁকি তৈরি করে। যার দরুণ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অর্থ সরবরাহের নিয়ন্ত্রণ হারাতে পারে। 

July 18 New in article ads By Sir 1

RBI গভর্নর শক্তিকান্ত দাস পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের একটি ফিঙ্ক ট্যাঙ্কে তার উপস্থিতির সময় বলেছিলেন, যদি কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অর্থ সরবরাহের নিয়ন্ত্রণ হারায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিস্টেমে উপলব্ধ তারল্য পরীক্ষা করবে? পাশাপাশি তিনি আরও একটি প্রশ্ন করেছেন। আর তা হল, কীভাবে একটি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার সরবরাহ কমিয়ে বা সংকটের সময়ে অর্থ সরবরাহ শিথিল করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে? এছাড়া দাস একটি আন্তর্জাতিক বোঝাপড়া থাকার কথাও বলেছে। কারণ লেনদেনগুলি ক্রম-কান্ট্রিতে হয়। সুতরাং, কেন্দ্র ব্যাংক তথা RBI ক্রিপ্টোকে একটা বড় ঝুঁকি হিসাবে বিবেচনা করে। 

দাসের মতে ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। যে কারণ বিশ্বের প্রত্যেক স্থানের সরকারগুলি এটিতে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ক্রমবর্ধমান ভাবে সচেতন হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে ভারত G20-তে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে প্রথম প্রশ্ন তুলেছিল। যার জন্য এই সম্পূর্ণ ক্রিপ্টো ইকোসিস্টেমের সাথে কীভাবে মোকাবিলা করা যায় সে সম্পর্কে একটি আন্তর্জাতিক বোঝাপড়া বিকাশের জন্য চুক্তি হয়েছিল। দাস জানিয়েছেন, এই বিষয় আরও কাজ করা দরকার। 
RBI গভর্নর আরও জানিয়েছেন যে অর্থনীতির একটি নির্দিষ্ট অংশ ক্রিপ্টো সম্পদ বা ব্যক্তিগত ক্রিপ্টো সম্পদ দ্বারা প্রভাবিত হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সমগ্র মুদ্রা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ হারাবে। এছাড়া এটি আর্থিক ব্যবস্থা উল্লেখযোগ্য অস্থিরতার দিকে পরিচালিত করবে এবং আর্থিক খাতে অস্থিতিশীলতাকেও বাড়িয়ে তুলতে। তাই তিনি ভারতবাসীকে এই বিষয়ে বিবেচনা করার পাশাপাশি ঝুঁকি এড়িয়ে চলার কথা বলেছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading