Article By – সুনন্দা সেন

জাতীয় উৎসব, স্থানীয় ধর্মীয় অনুষ্ঠান এবং সপ্তাহান্তের কারণে চলতি সপ্তাহে কিছু দিন ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংকের শাখা বন্ধ থাকার কারণে চেক ক্লিয়ারেন্স, ইনপার্সন কনসালটেশন এবং RTGS /NEFT ট্রান্সফারসহ একাধিক পরিষেবাগুলি স্থগিত থাকবে। ন্যাশনাল হলি ডেগুলিতে অনলাইন বা মোবাইল ব্যাংকিং পরিষেবার উপর কোনও প্রভাব পড়ে না। যদি না কোনো প্রযুক্তিগত সমস্যা হয়। জরুরি পরিস্থিতিতে নগদ উত্তোলনের জন্য ATM-গুলি উপলব্ধ থাকে এবং UPI ও অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করে। চলতি সপ্তাহের জন্য ব্যাঘাত এড়াতে ১৪ আগস্ট, ২০২৫- এর মধ্যে সমস্ত ব্যাংকিং কার্যক্রম, নগদ উত্তোলন, চেক জমা এবং তহবিল স্থানান্তরে কাজ সম্পন্ন করে রাখুন।
আগস্ট মাসে ১৫টি তালিকাভুক্ত ছুটি রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI এবং অন্যান্য ব্যাংকগুলির অনুসারে ছুটি থাকতে চলেছে। অবশ্য মনে রাখবেন যেহেতু রাজ্য ভেদে ছুটির দিনগুলি পরিবর্তিত হয়, সেক্ষেত্রে আপনার ব্যাংক খোলা নাকি বন্ধ থাকবে সেই বিষয় নিশ্চিত হওয়া আবশ্যক। আর আপনার স্থানীয় শাখা খোলা নাকি বন্ধ জানতে, ব্যাংকের অফিসিয়াল পেজ বা RBI-এর অফিসিয়াল ক্যালেন্ডারের সাথে যোগাযোগ করুণ। চলতি সপ্তাহের ছুটির দিনগুলি হলো:
- ১৫ আগস্ট (শুক্রবার): ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে। কিছু রাজ্য একই দিনে জন্মাষ্টোমী এবং পার্সি নববর্ষ পালন করবে।
- ১৬ আগস্ট (শনিবার): আইজল (মিজোরাম), আমেদাবাদ (গুজরাট), ভোপাল ও রাঁচি (মধ্যপ্রদেশ), চেন্নাই (তামিলনাড়ু), চন্ডীগড় (UT), গ্যাংটক (সিকিম), দেরাদুন (উত্তরাখন্ড), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), কানপুরও লক্ষ্ণৌ (UP), জয়পুর (রাজস্থান), পাটনা (বিহার), শিলং (মেঘালয়া), রায়পুর (ছত্তিশগড়), শ্রীনগর (জম্বু অ্যান্ড কাশ্মীর) এবং বিজয়বাড়া (অন্ধ্রপ্রদেশ)-এর ব্যাংক ১৬ আগস্ট জন্মাষ্টমী ও কৃষ্ণজয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে।
- ১৭ আগস্ট (রবিবার): প্রত্যেক মাসের চারটি রবিবার দেশের প্রত্যেক রাজ্যের ব্যাংক ছুটি থাকে। সেই নিয়মানুসারে এই সপ্তাহেও ১৭ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।




