Article By – সুনন্দা সেন

সেপ্টেম্বর মাসে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ইকোসিস্টেমে স্থিতিশীল কর্মক্ষমতা দেখা গেছে। মাসটিতে UPI পরিষেবা মোট ১৯,৬৩৩.৪৩ মিলিয়ন লেনদেন সম্পূর্ণ করেছে। পরিসংখ্যান দিক থেকে আগস্ট মাসের তুলনায় লেনদেনের পরিসংখ্যান সামান্য হ্রাস পেলেও, মোট পেমেন্ট মূল্য সামান্য বেড়ে ২৪,৮৯,৭৩৬.৫৪ কোটি টাকায় দাড়িয়েছে। সেপ্টেম্বরেও UPI মার্কেটে PhonePe শীর্ষস্থান ধরে রেখেছে। এটি অধিকার করেছে মোট লেনদেন পরিমানের প্রায় ৪৫.৬% এবং মোট লেনদেন মূল্যের ৪৮.৪%। যেখানে Google Pay-এর পরিমাণ ৩৪.৮% মূল্যের দিক থেকে ৩৫.১%। আবার Paytm-এর ক্ষেত্রে সংখ্যার পরিমাণ ৭.১% এবং মূল্যের দিক থেকে ৫.৮% শেয়ার নিয়ে তৃতীয় স্থান।
আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে Phonepe কিছুটা পতন দেখেছে এবং Google Pay- ও সংখ্যা এবং মূল্যের দিক থেকে সামান্য হ্রাস পেয়েছে। যেখানে Paytm সামান্য বৃদ্ধি সাথে স্থিতিশীল ছিল। অন্যদিকে Navi এবং Super money-এর মতো প্ল্যাটফর্মগুলি UPI জগতে তাদের উপস্থিতি প্রসারিত করেছে। অবশ্য এখনও তাদের বাজার শেয়ার সীমিত রয়েছে। Navi-এর লেনদেনের পরিমাণ ২.৭% এবং মূল্যের দিক থেকে ১%-এরও বেশি রেকর্ড করেছে। যেখানে Super money পরিমাণে ১.৩%-এবং মূল্যের ক্ষেত্রে ০.৪%- এর জন্য দায়ী। UPI মার্চেন্ট বিভাগে শীর্ষে ছিল গ্রোসারি এবং সুপার মার্কেট।
আর UPI লেনদেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি প্রয়োজনীয় এবং দৈনন্দিন উভয় ধরণের কেনাকাটার জন্য UPI-এর উপর গ্রাহকদের নির্ভরতা অব্যহত রাখার প্রতিফলন ঘটায়। গুরুত্বপূর্ণ ভাবে গেমিং সহ ডিজিটাল পণ্যে লেনদেন ব্যপকভাবে হ্রাস পেয়েছে। ইন-গেম মুদ্রা, কসমেটিক স্কিন এবং ভার্চুয়াল রিয়েল এস্টেট ক্রয় সম্পর্কিত লেনদেন সহ প্রকৃত সংখ্যাগুলি NPCI দ্বারা রিপোর্ট করা অন্যান্য লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পতনের জন্য আগস্টের মাঝামাঝি সময়ে ভারত সরকারের রিয়েল-মানি গেমিং প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা মূল কারণ হতে পারে।




