buzywithinfoBuzy With Info
Everything About Business
PhonePe

UAE-তে বড় পদক্ষেপ ফোনপের! পেমেন্ট লাইসেন্সে প্রাথমিক অনুমোদন দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ডিজিটাল পেমেন্ট সংস্থা PhonePe আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি করলো। CBUAE (Central Bank of the UAE) ফোনপে (PhonePe)-কে দুটি গুরুত্বপূর্ণ পেমেন্ট লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমোদন (in-principle approval) দিয়েছে। যার মধ্যে রয়েছে RPSCS (Retail Payment Services and Card Schemes) এবং SVF (Stored Value Facilities) লাইসেন্স। আর এই অনুমোদনের মাধ্যমে ফোনপে ভবিষ্যতে UAE-তে রিটেল ডিজিটাল পেমেন্ট, কার্ড-ভিত্তিক পরিষেবা এবং ডিজিটাল ওয়ালেট (stored-value) পরিষেবা দেওয়ার দিকে এগোতে পারবে। 

10

তবে এখনই বাণিজ্যিক পরিষেবা শুরু হচ্ছে না। সংস্থাটিকে প্রথমে UAE কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত নিয়ন্ত্রক অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফোনপে UAE-র স্থানীয় ব্যাংক, লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (payment service provider) এবং প্রযুক্তি কোম্পানি (technology company)-গুলির সঙ্গে অংশীদারিত্ব করার পরিকল্পনা করেছে। পাশাপাশি UAE-এর তাৎক্ষণিক পেমেন্ট প্ল্যাটফর্ম আনি (instant payment platform Aani) এবং দেশীয় কার্ড প্রকল্প জয়ওয়ান (domestic card scheme Jaywan)-এর সঙ্গে নিজেদের প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখছে সংস্থাটি।

ফোনপে ইতিমধ্যেই NPCI ইন্টারন্যাশনাল সহযোগিতায় UAE-তে ভারতীয় পর্যটকদের জন্য কিছু UPI পেমেন্ট সুবিধা প্রদান করে। ভারতীয় ব্যবহারকারীরা নির্দিষ্ট NEOPAY এবং নেটওয়ার্ক আন্তর্জাতিক টার্মিনাল (Network International terminal)-এ QR কোড স্ক্যান করে ফোনপের মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন। নতুন লাইসেন্সের চূড়ান্ত অনুমোদন মিললে ফোনপে শুধু ভারতীয় পর্যটকদের ক্রস বর্ডার UPI পেমেন্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে UAE- এর স্থানীয় বাজারে একটি নিয়ন্ত্রিত লেনদেন ব্যবসা (payment business) গড়ে তুলতে পারবে।

ফোনপের জন্য এই পদক্ষেপটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ UAE হতে চলেছে সংস্থাটির প্রথম বিদেশি বাজার, যেখানে তারা স্থানীয় নিয়মকানুন মেনে সরাসরি ব্যবসা পরিচালনার সুযোগ পাবে। ভারতে ফোনপের ৭০ কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং প্রায় ৫ কোটি ব্যবসায়ী রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে সফলভাবে ব্যবসা শুরু করতে পারলে এই বাজারটি ভবিষ্যতে অন্যান্য দেশে ফোনপের ব্যবসা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ রিসার্চ স্পট হয়ে উঠতে পারে। আর ব্যবসায়িক দিক থেকে এর মূল বার্তা হল, ফোনপে এখন শুধু ভারতের ইউপিআই বাজারের একটি বড় সংস্থা হিসেবে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি ও ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে নিজেদের বিস্তারের পথে এগোচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading