Article By – সুনন্দা সেন

আর্থিক পরিষেবা সচিব এম নাগারাজু ১৮ নভেম্বর বলেছেন যে কেন্দ্র সরকার ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) অন্যান্য দেশের সাথে সংযুক্ত করার জন্য আগ্রহী। যে কারণে সরকার ৭-৮টি দেশের সাথে আলোচনা করছে এবং আগামী বছরের মধ্যে এটি শেষ হওয়ার আশা করা যাচ্ছে। তিনি আরও বলেন যে সরকারের লক্ষ্য হল প্রথমে মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ায় UPI সংযোগ নিশ্চিত করা, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বাস করেন এবং তারপর ইউরোপের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করবে। নাগারাজু বলেন, গত দশকটি BFSI-তে সবচেয়ে রূপান্তরমূলক দশকগুলির মধ্যে একটি।
মুম্বাইয়ে CII ফাইন্যান্সিং সামিটে ভাষণ দেওয়ার সময় নাগারাজু বলেন, “বর্তমানে ভারত সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, নেপাল, ভুটান, মরিশাস এবং শ্রীলঙ্কায় UPI ব্যবহার চালু করতে সমর্থ হয়েছে। তবে এখানেই থেমে না থেকে ভারত সরকার এই বিষয় কমপক্ষে আরও ৭-৮টি দেশের সাথে আলোচনা করছে। আর আমরা আশা করি আগামী বছরের মধ্যে আমরা এটি কার্যকর করব।” তিনি আরও বলেন যে “BFSI (Banking, Financial Services, and Insurance) খাত অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য এবং বিশ্বব্যাপী সম্মানিত। আমাদের ব্যাংকগুলি খুব অস্থির সময় অতিক্রম করেছে এবং এখন আমরা আমাদের ব্যাংকগুলির সাথে আমাদের মূলধন বৃদ্ধি করেছি।”
এছাড়াও নাগারাজু উল্লেখ করেছে যে কোন ভারতের সিস্টেম ভালো এবং ব্যাংকের সাহায্য নিয়ে ভারত সরকার ভালো ঋণগ্রহীতাদের নির্বাচন করছে। পাশাপশি এও জানা জানা যাচ্ছে যে তারা ভয়ও পাচ্ছে, কারণ যদি তারা তাদের কোম্পানিকে অর্থ প্রদান না করে, তাহলে তারা কোম্পানির মালিকানা হারাতে পারে। তাই পুরো সিস্টেমট গত ১০ বছরে ঘটে যাওয়া পরিবর্তনগুলির প্রতি সাড়া দিচ্ছে। তিনি আরও বলেন, বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে পৌঁছাতে BFSI খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এটি অবকাঠামো, SME, এবং স্বাস্থ্যসেবা ও কৃষি সহ অর্থনৈতিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খাতগুলির জন্য তহবিলের প্রাথমিক উৎস।




