buzywithinfoBuzy With Info
Everything About Business
Real estate

২০২৪ সালে চ্যালেঞ্জ থাকার পরেও রিয়েল এস্টেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৬১% বৃদ্ধি পেয়েছে! রইলো বিস্তারিত খবর

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভেস্টিয়ানের মতে, ভারতীয় রিয়েল এস্টেটে প্রাতিষ্ঠানিক (Institutional) বিনিয়োগ গত বছর (২০২৪ সালে) ৬১% বেড়ে ৬.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিশ্বব্যাপী অনিশ্চয়তার কারণে ২০২৫ সালে সেক্টরটি ফান্ড আকর্ষণ করার ক্ষেত্রে নানান চ্যালেঞ্জের সম্মুখীণ হতে পারে। রিয়েল এস্টেট পরামর্শদাতা ভেস্টিয়ান তার এক বিবৃতিতে বলেছেন, ২০২৩ সালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছিল ৪.৩ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে বিনিয়োগ আকর্ষন চ্যালেঞ্জ থাকার পরেও বৃদ্ধ পেয়েছে। 

9

ভেস্টিয়ানের CEO শ্রীনিবাস রাও বলেন, বছরের শুরুর দিকে ধীরগতি থাকা সত্ত্বেও রিয়েল এস্টেট খাতে ২০২৪ সালে উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এসেছে। আর শুধু তাই নয় গত বছরের আগত বিনিয়োগের পরিমাণ মহামারীর পূর্ববর্তী স্তরকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংঘর্ষ, বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে চলতি বছরও (২০২৫ সাল) চ্যালেঞ্জিং হবে বলে আশা করা হচ্ছে। তবে ২০২৫ সালে RBI রেপো রেট কমালে ভারতীয় রিয়েল এস্টেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে।
গত বছরের মোট প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মধ্যে আবাসিক খাতে ২ বিলিয়ন ডলারের তহবিল এসেছে। যা মোট বিনিয়োগের ৩০%। এছাড়া এও জানা যাচ্ছে যে ২০২৪ সালে আবাসন খাতে বিনিয়োগ তার আগের বছরের তুলনায় ১৭১% বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সম্পদ, যার মধ্যে অফিস, রিটেল, কো ওয়াকিং এবং হসপিটালিটি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। তারা মোট প্রাতিষ্ঠানিক বিনিয়োগে ৩৫% কভার করেছে, যেখানে শিল্প ও গুদামজাত সেক্টরগুলি ২৮% কভার করেছে। এছাড়া মোট বিনিয়োগের ৫৪% বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে এসেছে। যেখানে দেশীয় তহবিল ছিল ৩০% এবং বাকি ১৬% ছিল সহ বিনিয়োগকারীদের।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading