buzywithinfoBuzy With Info
Everything About Business
FD

আর্থিক বছর শেষ হওয়ার আগেই জেনে নিন উচ্চ সুদের হারসহ কয়েকটি ট্যাক্স সেভিং FD-এর তালিকা

আমরা ইতিমধ্যে ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে এসে পড়েছি এবং ভারতীয় করদাতারা ইতিমধ্যেই নিজেদের আর্থিক অবস্থান বুঝতে এবং নিজেদের করের দায়গুলি পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই করদাতাদের মধ্যে যাঁরা সারা বছর ধরে নিজেদের ট্যাক্স সেভিং বিনিয়োগগুলি সম্পর্কে সচেতন ছিলেন এবং সেই বিষয়ে যথাযথ পরিকল্পনা করেছেন তাঁরা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে যাঁরা শেষ মুহূর্তে পরিকল্পনা করছেন তাঁদের জন্য বিষয়টি সমস্যা তৈরি করতে পারে। তাঁরা বর্তমানে সবচেয়ে ভালো বিনিয়োগ বিকল্পটি বাছতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আর্থিক বছর শেষ হতে যেখানে আর মাত্র ২ সপ্তাহ বাকি সেখানে করদাতাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় হল ট্যাক্স সেভিং ক্যালকুলেট করা, বিভিন্ন আর্থিক বিনিয়োগ মাধ্যমগুলি দেখা এবং উপযুক্ত পরিকল্পনা করা। শেষ মুহূর্তে কর বাঁচানোর একাধিক বিকল্পের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বা কার্যকর বিকল্পটি হল Tax Saving FD বা Fixed Deposit। ফলে যাঁরা পুরোনো কর কাঠামো মেনে কর দেবেন বা যাঁরা নতুন কর কাঠামো মানবেন, উভয় ক্ষেত্রেই ট্যাক্স সেভ করা যেতে পারে।

7 3

Tax Saving FD কী?

Tax saving FD হল একটি বিশেষ টার্ম ডিপোজিট যা ১৯৬১-এর আয়কর আইনের 80C-এর অধীনে করছাড়ের সুবিধা প্রদান করে। এক আর্থিক বছরে করযোগ্য আয়ের থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাওয়া যায় এক্ষেত্রে। এই এফডি-র ক্ষেত্রে মেয়াদ থাকে ৫ বছরের এবং এই ৫ বছরে সুদের হার অপরিবর্তিত থাকে। Tax Saving FD আপনার বিনিয়োগের উপর ধারাবাহিক ও সুরক্ষিত রিটার্ন প্রদান করে।

লক ইন পিরিয়ড

পাঁচ বছরের লক ইন পিরিয়ডের মধ্যে এই ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলা যায় না। ফলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিনিয়োগ যাতে বাড়তে থাকে সেই বিষয়ে নিশ্চয়তা প্রদান করে এই বিনিয়োগ।

সুদের উপর করভার:

আয়কর ধারা 80C-এর অধীনে এক অর্থবছরে বিনিয়োগকারীরা ১.৫ লাখ টাকা পর্যন্ত করের সুবিধা পেতে পারেন। এতে করযোগ্য আয়ের পরিমাণ কমে সামগ্রিকভাবে করের বোঝা কমায়। তবে মনে রাখতে হবে এই ডিডাকশন কেবলমাত্র মূল বিনিয়োগকৃত অর্থের উপরই লাগু হয়, আপনি যে সুদ পাবেন তার উপর নয়। ইন্টারেস্ট হিসেবে যা আয় হবে তা বিনিয়োগকারী মোট আয়ের সঙ্গে যুক্ত হয়ে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর আরোপিত হবে। এছাড়াও একবছরে যদি আপনার ইন্টারেস্ট ইনকাম ৪০,০০০ টাকার উপর হয় (ষাটোর্ধ্বদের জন্য ৫০,০০০ টাকা) তাহলে ব্যাংক তার উপর TDS (Tax Deducted at Source) কাটবে।

এক্ষেত্রে TDS থেকে রেহাইয়ের একটি পথ রয়েছে। যদি কোনো করদাতার মোট দেয় ট্যাক্সের পরিমাণ TDS অ্যামাউন্টের থেকে কম হয় তাহলে ITR filing-এর সময় TDS adjust বা refund-এর সুযোগ রয়েছে। তবে মনে রাখা জরুরি, tax saving FD-র ক্ষেত্রে বিনিয়োগকারীরা FD অ্যামাউন্টের বিপরীতে লোন বা ওভারড্রাফ্ট সুবিধে পান না, যা সাধারণ FD-র ক্ষেত্রে পাওয়া যায়। মেয়াদ শেষ বিনিয়োগকারে চাইলে আবার FD পুনরায় বিনিয়োগ করতে পারেন।

আসুন দেখে নেওয়া যাক শীর্ষ কয়েকটি ব্যাংকের বর্তমান (১৮মার্চ, ২০২৫ অনুযায়ী) Tax saving FD-র interest rate কত।

Tax Saving FD Interest Rates

ব্যাংকসুদের হার (%)
Axis Bank7.00%
Yes Bank7.25%
IndusInd Bank7.25%
HDFC Bank7.00%
SBI6.50%
Federal Bank7.10%
IDFC First Bank6.75%
Canara Bank6.70%
DCB Bank7.40%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading