জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছয় সদস্যের Monetary Policy Committee (MPC) অষ্টমবারের মতো মূল সুদের হার বা রেপো রেট ৬.৫%- এর অপরিবর্তিত রেখেছে। সাথে জানিয়েছিল ২০২৪ সালের মে মাসের খুচরা মূল্যস্ফীতি উচ্চস্তরে রয়েছে। এবার গত রবিবার অর্থাৎ ৩০ জুন, ২০২৪ তারিখে RBI- এর Monetary Policy Committee এক সদস্য দেশের অর্থনীতি নিয়ে বক্তব্য রেখেছিলেন।
রবিবার, শশাঙ্ক ভিদে বলেছেন, ভারতীয় অর্থনীতি সম্ভাব্য ভাবে একটি স্থিতিশীল উচ্চ প্রবৃদ্ধির পর্যায়ে পৌঁছাবে। দেশটি যে কোনো উল্লেখযোগ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে বা আগামীতে হতে চলেছে তার থেকেও বেরিয়ে আসতে সক্ষম। কারণ দেশের অর্থনীতি দীর্ঘ সময় ধরে শক্তিশালী অবস্থায় রয়েছে। এছাড়া দেশীয় অর্থনৈতিক গতি ভবিষ্যতেও বজায় থাকবে বলেই ভেদ মনে করছেন। সাথে তিনি আরও বলেন, উচ্চ মাত্রার বিনিয়োগ, ব্যয়ের দ্বারা প্রতিফলিত অভ্যন্তরীন চাহিদা এবং উৎপাদন সহ সরবরাহ ক্ষমতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
সরকারি প্রকল্পের কোর্স

এছাড়াও RBI অনুমান করছে কনজিউমার প্রাইজ ইনডেক্স বা CPI- ভিত্তিক খুচরা মুদ্রাস্থীতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৪.৫%। সাথে বলেছে চলতি অর্থবছরে CPI- ভিত্তিক খুচরা মুদ্রাস্ফীতি প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ৪.৯%, দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই- সেপ্টেম্বর)- এ ৩.৮%, তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর- ডিসেম্বর)- ৪.৬% এবং চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) ৪.৫% থাকবে। যা ২০২৩-২৪ অর্থবছরের মার্চ-মে ত্রৈমাসিকে ৫%- এর নীচে নেমে এসেছে।
Article By – সুনন্দা সেন




