buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

৩১ আগস্ট থেকে কার্যকর হবে নতুন UPI নির্দেশিকা! পূর্ব অনুমোদিত ক্রেডিট লাইন সহ আর কী কী নির্দেশিকা এলো সামনে? জানুন সময়ের আগে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আপনি যদি একজন রেগুলার UPI ইউজার হয়ে থাকেন, তাহলে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে হওয়া পরিবর্তন সম্পর্কে অবগত আবশ্যক। UPI পরিচালনাকারী NPCI, সম্প্রতি জানিয়েছে যে পূর্ব-অনুমোদিত ক্রেডিট লাইন সম্পর্কিত কিছু নতুন নির্দেশিকা প্রবর্তন করা হয়েছে। তবে তার আগে জেনে নেওয়া ভালো যে ২০২৩ সালের সেপ্টেম্বরে NPCI একটি সার্কুলার জারি করে জানিয়েছিল UPI-এ পূর্ব – অনুমোদিত ক্রেডিট লাইনগুলি সক্রিয় করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম যেখানে UPI-এর সাথে সেভিংস অ্যাকাউন্ট, ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট, রুপে-ক্রেডিট কার্ড লিংকড থাকত; সেখানে ক্রেডিট লাইনও অন্তর্ভুক্ত থাকবে। 

6 2

বর্তমানে প্রকাশিত সার্কুলার বা নির্দেশিকায় পূর্ববর্তী সুবিধায় আরও পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সার্কুলারে বলেছে যে সুদ বহনকারী ক্রেডিট লাইন এবং UPI – এর সাথে সংযুক্ত এই ধরনের পূর্ববর্তী অনুমোদিত ক্রেডিট লাইনের শেষ ব্যবহার জুড়ে গ্রাহকদের অভিজ্ঞতা সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বিশেষ যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হয়েছিল তার সাথে যেনো সামঞ্জস্যপূর্ণ হয়। এছাড়াও কিছু নির্দেশিকা সামনে এসেছে, আর সেগুলি হল:

  1. ইস্যুকারীদের বিদ্যমান নিয়ন্ত্রক নির্দেশিকা,ব্যাংকনীতি, আইনি প্রয়োজনীয়তা এবং সুদযুক্ত ক্রেডিট লাইন অফারের সংজ্ঞায়িত উদ্দেশ্যের সাথে সম্মতি নিশ্চিত করতে হবে। 
  1. ইস্যুকারী বিদ্যমান নিয়ন্ত্রক নির্দেশিকা এবং ক্রেডিটের নির্ধারিত উদ্দেশ্যে অনুসারে UPI-এর মাধ্যমে গুরু করা লেনদেন অনুমোদন বা প্রত্যাখ্যান করবে। 
  1. সমস্ত UPI সদস্য ব্যাংক, উপ-সদস্য PSP (পেমেন্ট পরিষেবা প্রদানকারী) এবং তৃতীয় পক্ষের অ্যাপ প্রদানকারী সুদযুক্ত অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের জন্য অতিরিক্ত MCC (Marine Corps Community Services) সক্ষম করবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading